এক্সপ্লোর

B.Ed College: পরিকাঠামোয় অনিয়মের অভিযোগ, ভর্তির অনুমোদন বাতিল আড়াইশোর বেশি বিএড কলেজে

Education News: কেন এই সিদ্ধান্ত? রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'অনিয়ম ধরা পড়েছে কলেজগুলিতে, তাই সিদ্ধান্ত।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পরিকাঠামোয় দেদার অনিয়মের অভিযোগের জের। রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে (B.Ed College) ভর্তিতে নিষেধাজ্ঞা জারি। চলতি বছরে রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ভর্তির অনুমোদন বাতিল করা হল। কেন এই সিদ্ধান্ত? রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'অনিয়ম ধরা পড়েছে কলেজগুলিতে, তাই সিদ্ধান্ত।'

ভর্তির অনুমোদন বাতিল: শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য়- রাজনীতি। খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। গ্রেফতার হয়েছেন একের পর এক উচ্চ পদে থাকা আধিকারিক। এই প্রেক্ষাপটে এবার, রাজ্য়ের একাধিক বিএড কলেজে উঠল অনিয়মের অভিযোগ। চলতি বছরের জন্য় ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করল রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, পরিকাঠামোয় দেদাড় অনিয়ম হয়েছে। যেমন, বেশ কিছু বিএড কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের ফায়ার লাইসেন্স সার্টিফিকেট না অগ্নি নির্বাপক শংসাপত্র আছে। অথচ বাস্তবে তা নেই। অভিযোগ, কর্তৃপক্ষের কাছে জাল ফায়ার লাইসেন্সের সার্টিফিকেট জমা দিয়েছে বিএড কলেজগুলি।শুধু এই নয়, কর্তৃপক্ষের দাবি, UGC বিধি মেনে, ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে শিক্ষকদের বেতন দেওয়ার কথা। কিন্তু সেই নিয়মও অনেক বিএড কলেজ মানেনি। সমপরিমাণ টাকা তো দেওয়া হয়ইনি।উপরন্তু, নগদে বেতন দেওয়া হয়েছে।          

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষ প্রমান স্বরূপ একাধিক ব্য়াঙ্ক ট্র্য়ান্স্য়াকশনেপ হিস্ট্রি দিয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্য়াঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সেগুলো সবই ভুয়ো। এখানেই শেষ নয়, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের দাবি, অনেক কলেজেই ছাত্র-শিক্ষক অনুপাত মানা হচ্ছে না।  বাবা সাহেব অম্বেডকর শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানান, “বেশি কিছু কলেজ অনুমোদন পায়নি। NCTE-র শর্ত পূরণ করেনি। খামতি রয়ে গেছে। তাই দেওয়া গেল না। ২৫৩ টার কাছাকাছি। ৫০ টা স্টুডেন্ট হলে, ৮ জন শিক্ষক থাকার কথা, সেটা নেই। আমরা গিয়ে দেখেছি। ব্য়াঙ্কের স্টেটমেন্ট ভুয়ো।’’

বর্তমানে রাজ্য়ে বেসরকারি বিএড কলেজের সংখ্য়া ৬০১। এরমধ্য়ে চলতি বছরের জন্য় ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করেছে বাবা সাহেব অম্বেডকর শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়। তবে, কলেজে অন্য় সিমেস্টারে ইতিমধ্য়েই যে পড়ুয়ারা রয়েছে, তাদের পঠনপাঠন স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।     

আরও পড়ুন: HS Exam 2024: অনলাইনে জমা দিতে উচ্চমাধ্য়মিকের প্র্যাক্টিক্যালের নম্বর, একগুচ্ছ নির্দেশিকা জারি সংসদের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget