এক্সপ্লোর

Nadia News: আগুনের গ্রাসে একের পর এক বাড়ি, অগ্নিকাণ্ডে আতঙ্ক রানাঘাটে

Ranaghat Fire: সোমবার রাত ১১টা নাগাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি।

সুজিত মণ্ডল, রানাঘাট: অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একের পর এক বাড়ি। নদিয়ার (Nadia) রানাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক। যদিও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। শর্ট-সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। 

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ: সোমবার রাত ১১টা নাগাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি। ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক। ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তালপুকুর পাড়ায়। ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় ৩টি বাড়ি। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ফটো ফ্রেম তৈরি কারখানা। স্থানীয়রা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে কোনও লাভ হয়নি। পরে আগুনের লেলিহান শিখা আরও বাড়তে থাকে। আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।              

স্থানীয় সূত্রে খবর, বৈদ্যুতিক তারের সংযোগে আগুন লাগায় এলাকার কিছু বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের কারণে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের। রাস্তা ছোট হওয়াতে দমকলের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বাধার মুখেও পড়তে হয়। ফলে সময় ব্যয় হয় অনেকটা। রেললাইন সংলগ্ন অঞ্চল হওয়ায়, রেলের তরফ থেকে সহযোগিতার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হন দমকল কর্মীরা।

এর আগে গত রবিবারের সকালে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের কাছে ইএম বাইপাসের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। দমকা হাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছিল আগুন। দাউদাউ করে জ্বলে যায় একাধিক ঝুপড়ি। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রাই। এরপর  ঘটনাস্থলে পৌঁছয় একের পর এক দমকলের ইঞ্জিন। শেষমেশ দমকলের ৫টির বেশি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ঝুপড়িবাসী বহু মানুষের যথাসর্বস্ব পুড়ে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছিলেন।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Job Seekers Agitation: নিয়োগের দাবিতে আন্দোলন, এবার রাজ্যকে হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget