এক্সপ্লোর

Nadia: তৃণমূলের কৃষ্ণনগর জেলা পার্টি অফিসের সামনে বসল কমপ্লেন বক্স, অভিযোগ জানাতে পারবেন যে কেউ

নিচুতলার কর্মীদের জন্য এই বিশেষ উদ্যোগ নিলেন নদিয়া জেলা কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি জয়ন্ত সাহা।

প্রদ্যুৎ সরকার, নদিয়া : কৃষ্ণনগর জেলা পার্টি অফিসের সামনে বসল তৃণমূলের কমপ্লেন বক্স। দলীয় নিচুতলার কর্মীরা যাতে দল সম্পর্কে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, তার জন্যই এমন উদ্যোগ। কর্মীরা নাম গোপন রেখেও অভিযোগ জানাতে পারবেন এখানে। নিচুতলার কর্মীদের জন্য এই বিশেষ উদ্যোগ নিলেন নদিয়া জেলা কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি জয়ন্ত সাহা। শুধু তাই নয়, সেই কমপ্লেন বক্সে জমা পড়া অভিযোগ নিয়ম করে খতিয়েও দেখছেন তিনি। জানা যাচ্ছে এমনটাই। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

প্রসঙ্গে নতুন জেলা সভাপতি জয়ন্ত সাহা বলছেন, 'গত ১৬ অগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি মাত্র। চেষ্টা করছি গ্রাসরুট থেকে নেতৃত্ব তুলে নিয়ে আসতে। মাননীয়া মুখ্যমন্ত্রী দুর্নীতিশূন্য় দল চান। তার জন্য দলের সমস্যাগুয়ো বোঝা দরকার। তাই আমি যেমন মানুষের সঙ্গে কথা বলছি। তেমন মানুষও আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। এমন অনেক ব্যাপারই রয়েছে, যা কর্মীরা কিংবা সাধারণ মানুষ সামনে এসে সরাসরি বলতে পারেন না। সেজন্য নাম ও পরিচয় গোপন রেখে যাতে তাঁরা অভিযোগ জানাতে পারেন, তার ব্যবস্থাও রয়েছে। এখানে মানুষ নিজেদের মনের কথা বলার সুযোগ পাবেন।'

তিনি আরও বলছেন, 'যেকোনও নেতা কিংবা কর্মীদের বিরুদ্ধে এমনকি আমার বিরুদ্ধেও যদি কারও কোনও অভিযোগ থাকে, তাহলে যাতে যে কেউ এখানে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারেন, সেইজন্যই এই ব্যবস্থা নেওয়া। আমি আমার উর্ধ্বতন রাজ্য নেতৃত্বের কাছে তা পাঠিয়েও দেবো।' যদিও শাসকদলের এই পদক্ষেপ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির নদিয়া জেলা উত্তরের মুখপাত্র সন্দীপ মজুমদার বলেছেন, 'তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচেরতলা পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্থ। এই কমপ্লেন বক্স আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। এর আগেও রাজ্য সরকার 'দিদিকে বলো' কর্মসূচী নিয়েছিল। সেখানে অনেক সাধারণ মানুষ তৃণমূলের নেতাদের সম্পর্কে অভিযোগ জানিয়েছিলেন। পরে দেখা গিয়েছিল, যাঁরা অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের একঘরে করে রাখা হয়েছে। এমনকি মারধরও করা হয়েছে। এই কমপ্লেন বক্স আসলে মানুষকে ধোঁকা দেওয়া জন্য।'

জেলা সভাপতির এই পদক্ষেপে খুশি নিচুতলার কর্মীরা। তৃণমূলের এক সাধারণ কর্মী জানান, 'আমরা নিচুতলার কর্মীরা দীর্ঘদিন ধরে দলটা করি। কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে উঁচুতলার কর্মীদের আমাদের অভাব অভিযোগ জানানোর কোনও ব্যবস্থা নেই। বর্তমান সভাপতি যে ব্যবস্থা গ্রহণ করেছেন, তাতে আমরা খুশি। এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget