এক্সপ্লোর

Nadia News: আন্তঃরাষ্ট্র ভিডিও কনফারেন্সিংয়ে শুনানি, POCSO মামলায় দোষীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড !

POCSO Case: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২০ জুন রানাঘাট মহিলা থানায় এই মামলার অভিযোগ দায়ের হয়।

সুজিত মণ্ডল, রানাঘাট : রাজ্যে একের পর এক নিগ্রহ-ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। দিনকয়েক আগেই মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনের দু'মাসের মধ্যে সাজা ঘোষণা হয় ২ জনের। দোষী সাব্য়স্ত একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জঙ্গিপুর আদালত। সম্প্রতি কুলতলির নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনাতয় ৬২ দিনের মাথায় দোষীকে মৃত্য়ুদণ্ড দেয় আদালত। এবার, POCSO মামলায় দোষীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিল রানাঘাট আদালত। তাও আবার আন্তঃরাষ্ট্র ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি হয় মামলার। যা অন্যতম বিরল ঘটনা। মঙ্গলবার রানাঘাট মহকুমা আদালতে সুকুমার বিশ্বাসকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করেন বিচারক। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২০ জুন রানাঘাট মহিলা থানায় এই মামলার অভিযোগ দায়ের হয়। ঘটনার সময় ওই নিগৃহীতার বয়স ছিল ১৪ বছর। প্রতিবেশী সুকুমার বিশ্বাসের বিরুদ্ধে ওই নির্যাতিতার মা অভিযোগ দায়ের করে বলেন, তিনি এবং তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সে মুখ চাপা দিয়ে তাঁদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। 

অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। নির্দিষ্ট সময়ের আগেই জমা পড়ে চার্জশিট। কিন্তু বিচার চলাকালীন তিনজনের সাক্ষ্য দানের পরেই বিচার প্রক্রিয়ার গতি শ্লথ হয়ে যায়। তখন রানাঘাট আদালত থেকে জামিনের আবেদন নিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। জানা যায়, এই সময়কালে নির্যাতিত কিশোরী এবং তার বাবা-মায়ের খোঁজই পাচ্ছিলেন না তদন্তকারীরা। 

উচ্চ আদালত নির্যাতিতা ও তার বাবা-মাকে খুঁজে বের করার নির্দেশ দিলে তদন্তকারীরা জানতে পারেন, অভিযোগ দায়ের হওয়ার বেশ কিছুদিন পর তাঁরা বাংলাদেশে চলে গিয়েছেন। রানাঘাট জেলা পুলিশের এসপি এবং বাংলাদেশ পুলিশের যোগাযোগের মাধ্যমে নিগৃহীতার ও তার পরিবারকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার শুনানিতে যোগদান করানো হয়।

সরকারি আইনজীবী অপূর্বকুমার ভদ্র বলেন, "বিরলতম পদ্ধতিতে এই মামলার শুনানি হয়েছে এবং ন্যায়বিচার পেয়েছে নির্যাতিতা। দোষীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"

অভিযুক্ত পক্ষের আইনজীবী শুভেন্দু ঘোষ বলেন, "মেডিক্যাল রিপোর্টে একাধিক খামতি আমাদের নজরে এসেছে। আদালতে আমাদের নৈতিক জয়, ৬ নম্বর ধারায় চার্জ গঠন হলেও দোষী সাব্যস্ত হয়েছে ১০ নম্বর ধারায়। আমরা উচ্চ আদালতে যাব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!

ভিডিও

Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |
Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget