এক্সপ্লোর

Nadia News : স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নদিয়ায় নাবালক ছেলেকে কুপিয়ে খুন বাবার

Nadia Crime News : প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে মনে করলেও এর পিছনে অন্য় কোনও কারণ আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

সুজিত মণ্ডল, নদিয়া : স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে (Extra Marital Affair Suspicion) নদিয়ার রানাঘাটে ১৩ বছরের নাবালক ছেলেকে কুপিয়ে খুন করলেন বাবা। স্ত্রী এবং শ্বাশুড়িকেও ধারালো অস্ত্র দিয়ে কোপান অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত দুই মহিলা। পলাতক অভিযুক্ত। 

বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীকে সন্দেহ। বাবার হাতে খুন নাবালক ছেলে ! ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী এবং শ্বাশুড়িকেও কোপালেন অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী ও শ্বাশুড়ি। ঘটনায় চাঞ্চল্য় ছড়াল নদিয়ার (Nadia) রানাঘাটে। 

স্থানীয় বেগপাড়ার বাসিন্দা অভিযুক্ত অভিজিৎ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে তাঁদের মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি চলছিল। কুয়েতে রান্নার কাজ করতেন অভিযুক্ত। সম্প্রতি অভিজিৎ দেশে ফেরার পরে স্ত্রীর সঙ্গে অশান্তি চরমে পৌঁছয়। দেড় মাস আগে বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করেন স্ত্রী। রবিবার রাতে ১৩ বছরের ছেলেকে নিয়ে দোকানে গিয়েছিলেন তিনি। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শ্বাশুড়ি ও ছেলেকে কোপান অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে নাবালক ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তর স্ত্রী মিতালি ও তাঁর মা মেনকা মণ্ডল।

অভিযুক্তের স্ত্রীর অভিযোগ, দেড় মাস আগে আমি আমার স্বামীর ঘর থেকে চলে এসেছি। সংসার করব না। মারধর করেছিল। ওদের কিছু টাকা পয়সা আমার নামে আছে। কাগজপত্র ওদের কাছেই আছে। বলেছিলাম বুধবার ওদের নামে করে দেব। বলছে এক্ষুণি করতে হবে। বললাম আমি তো কাজ করি ছুটি পেলে করে দেব। আমি ছেলেকে নিয়ে দোকানে গিয়েছিলাম। ফিরছি। সেই সময় কোপায় হাতে ছুরি ছিল।

প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে মনে করলেও এর পিছনে অন্য় কোনও কারণ আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ (Ranaghat Police Station)।                                                                   

আরও পড়ুন- আতঙ্ক বাড়িয়ে ফের ডেঙ্গির বলি অশোকনগরের যুবক, ভয় ধরাচ্ছে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি-পরিসংখ্যান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget