এক্সপ্লোর

Ration Card: জঞ্জালের মধ্যে স্তুপাকার রেশন কার্ড! খাদ্য দফতরের সামনে বিতর্কিত দৃশ্য

Ration Card in Nadia: রানাঘাট মহকুমা খাদ্য দফতরের অফিসের সামনের রাস্তার পাশে জঞ্জালের মধ্যে স্তুপাকার অবস্থায় পড়ে রয়েছে একাধিক রেশন কার্ড।

সুজিত মণ্ডল, নদিয়া: রাস্তার পাশে জঞ্জালের মধ্যে স্তুপাকার অবস্থায় পড়ে রয়েছে রেশন কার্ড (Ration Card)। নদিয়ার (Nadia) রানাঘাট (Ranaghat) মহকুমার খাদ্য দফতরের অফিসের সামনের রাস্তায় পড়ে থাকা রেশন কার্ড ঘিরে ছড়িয়েছে বিতর্ক।                                    

ঘটনাটি ঘটেছে, রানাঘাট পৌরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকায় রানাঘাট মহকুমা খাদ্য দফতরের অফিসের সামনের রাস্তার পাশে জঞ্জালের মধ্যে স্তুপাকার অবস্থায় পড়ে রয়েছে একাধিক রেশন কার্ড। পথ চলতি মানুষদের প্রথম এ বিষয়টি নজরে আসে। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। পথ চলতি মানুষেরা প্রশাসনিক অব্যবস্থার কথা বলে দাবি করছেন।


এই প্রসঙ্গে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর কুশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। ফুড সাপ্লাই অফিসের পাশাপাশি এসডিপিও, অ্যাডিশনাল এসপি অফিস, পাশে রানাঘাট থানা এবং আরেক দিকে মহকুমার শাসকের বাংলো রয়েছে। সেই রকম একটি জনবহুল এলাকায় এরকম ভাবে রেশন কার্ড পড়ে থাকবে, এই রেশন কার্ড গুলো কি উদ্দেশ্যে কেন ফেলে রাখা হয়েছে তার তদন্তের দাবী করছি।                                                                  


অন্যদিকে, বিষয়টি নিয়ে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক তথা রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, খাদ্য দফতর ঘুঘুরবাসা। সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের মুখে এরা কী করতে চাইছে এটা নিয়ে আমরা অত্যন্ত সন্ধিহান। নিশ্চয়ই এর কোন অভিসন্ধি রয়েছে। হয় ভুয়ো রেশন কার্ড বলে সরিয়ে দেওয়ার চেষ্টা। আর তা না হলে অন্য কোন কারণ নিশ্চিতভাবে রয়েছে। 

আরও পড়ুন, 'হেফাজতে নিয়ে পার্থদার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক সুজন-শুভেন্দু-দিলীপকে', মন্তব্য কুণালের

তিনি এও বলেন, মানুষ যেখানে রেশন পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। অথচ এইভাবে অযথা রাস্তার পাশে পড়ে রয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় বিষয়। সরকারের যে দুর্নীতি চলছে তার আরেকটা অন্যতম খাদ্য দফতর এবং রেশন কার্ড। আমরা দলগতভাবে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করব।

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget