এক্সপ্লোর

Nadia News: নদিয়ার তেহট্টে তৃতীয় শ্রেণির পড়ুয়াকে নৃশংস ভাবে খুন, গ্রেফতার ৪

Nadia News: গতকাল নদিয়ার তেহট্টে তৃতীয় শ্রেণির ছাত্রকে নৃশংস খুন। বাড়ির কাছেই ডোবায় উদ্ধার ৮ বছরের বালকের ত্রিপল মোড়া দেহ। দেহ উদ্ধারের পর গণপিটুনিতে মৃত্যু প্রতিবেশী উৎপল মণ্ডল ও স্ত্রী সোমার।

পার্থপ্রতিম ঘোষ, নদিয়া : নদিয়ার তেহট্টে বালককে নৃশংস ভাবে খুনকাণ্ডে গ্রেফতার ৪। গণপিটুনিতে নিহত উৎপলের ছেলে, আত্মীয়-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে উৎপল মণ্ডলের ছোট ছেলে, ছোট ছেলের স্ত্রী এবং আরও ২ আত্মীয়কে। নিহত উৎপল মণ্ডল ও তাঁর স্ত্রী সোমা-সহ মোট ৭ জনের নামে অভিযোগ দায়ের করেছে মৃত বালকের পরিবার। অপহরণের পাশাপাশি খুনের ধারাতেও মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। নদিয়ার তেহট্টে তৃতীয় শ্রেণির ছাত্রকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। বাড়ির কাছেই ডোবা থেকে উদ্ধার করা হয় ৮ বছরের বালকের ত্রিপল মোড়া দেহ। বালকের দেহ উদ্ধারের পর গণপিটুনিতে মৃত্যু হয় প্রতিবেশী উৎপল মণ্ডল ও তাঁর স্ত্রী সোমার। 

গতকাল রাতে তেহট্ট থানায় মৃত বালকের পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এই নতুন অভিযোগের ভিত্তিতে অপহরণের ধারায় মামলা রুজু হয়। আগে যা যা অভিযোগ ছিল বালকের পরিবারের, তার সঙ্গে অপহরণের অভিযোগ যুক্ত হয়েছে। অপহরণের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়েছে। অন্যদিকে, মোট ৭ জনের বিরুদ্ধে খুনের ধারায় মামলা শুরু করেছে পুলিশ। উৎপল মণ্ডল, তাঁর স্ত্রী সোমা-সহ পরিবারের মোট ৭ জন সদস্য, আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ এনেছে মৃত বালকের পরিবার। এদের মধ্যে উৎপল মণ্ডল ও তাঁর স্ত্রী সোমার মৃত্যু হয়েছে। আরেকজন আত্মীয় ভর্তি হাসপাতালে। উৎপল মণ্ডলের পরিবারের বাকি যে চারজনের নামে অভিযোগ ছিল, তাদের গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতদের আদালতে পেশ করে ১৪ দিনের জন্য হেফাজতে নিতে চায় পুলিশ। এরপর ক্রমশ এগিয়ে চলবে তদন্ত। 

শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির পড়ুয়া। শনিবার অর্থাৎ গতকাল সকালে বাড়ির কাছেই পুকুরে ওই বালকের ত্রিপলে মোড়া দেহ ভাসতে দেখা যায়। নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। বাচ্চাটিকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে। সেই পরিবারের উপর চড়াও হয় উন্মত্ত জনতা। সেই সময় বাড়িতে ছিলেন তিনজন। বেধড়ক মারধর করা হয় তাঁদের। মৃত্যু হয় ২ জনের। হাসপাতালে ভর্তি রয়েছেন এক জন। এই মৃতরাই হলেন উৎপল মণ্ডল এবং তাঁর স্ত্রী সোমা। আর হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদেরই পরিবারের এক সদস্য। গতকাল তৃতীয় শ্রেণির পড়ুয়ার দেহ উদ্ধার হওয়ার পর তুমুল উত্তেজনা দেখা দিয়েছিল নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। 

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget