এক্সপ্লোর

Nandigram Case: নন্দীগ্রামে খুনের ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে? মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল

C V Ananda Bose News : ভোটের মুখে স্থানীয় বিজেপি কর্মীর খুনের ঘটনায় আজও থমথমে নন্দীগ্রাম।  ভেন্টিলেশনে রয়েছেন  জখম বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা দিয়েছেন রাজ্যপাল।   

রুমা পাল, কলকাতা : নন্দীগ্রামে ( Nandigram )  বিজেপি ( BJP ) কর্মীকে খুনের ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে? জানতে চাইলেন রাজ্যপাল ( C V Ananda Bose )। নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে এবার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। বুধবার পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় নন্দীগ্রামের মহিলা বিজেপি কর্মীকে।

এখনও সঙ্কটজনকই BJP নেতা

বৃহস্পতিবারই নিহত মহিলার ছেলে বিজেপি নেতা সঞ্জয় আড়িকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সঙ্কটজনকই। মাথার আঘাত মারাত্মক। নিহত বিজেপি কর্মীর ছেলে ও বিজেপি নেতা সঞ্জয় আড়ির মাথায় জটিল অস্ত্রোপচার হয়েছে। 

আজও থমথমে নন্দীগ্রাম

ভোটের মুখে স্থানীয় বিজেপি কর্মীর খুনের ঘটনায় শুক্রবারও থমথমে নন্দীগ্রাম।  ভেন্টিলেশনে রয়েছেন  জখম বিজেপি নেতা।  বেধড়ক মারের চোটে মাথার খুলি দু'ভাগ হয়ে যায় নিহত বিজেপি কর্মীর ছেলে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আড়ির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবারই অস্ত্রোপচার করে মাথায় জমাট বাঁধা রক্ত বের করেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বিজেপির SC মোর্চার সম্পাদক। তাঁকে হাসপাতালের নিউরো ওয়ার্ডের ICU-তে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার আক্রান্ত বিজেপি নেতার আরও একটি অস্ত্রোপচার হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা।

একদিন পেরিয়ে গেলেও বিজেপি কর্মী খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নন্দীগ্রামে হিংসার ঘটনায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের বার্তা, রক্তস্নান বন্ধ করুন, আদর্শ আচরণবিধি বজায় রাখুন । মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা দিয়েছেন রাজ্যপাল।    

নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে। গত লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্য়েন্দু অধিকারী।  এখন গোটা অধিকারী পরিবার বিজেপিতে। ভোটে কী হবে, সেই জল্পনার মধ্য়েই ঝরে গেল মহিলা বিজেপি কর্মীর প্রাণ। আর এই ঘটনাই ফের একবার মনে করাচ্ছে ১৭ বছর আগে জমি আন্দোলন ঘিরে একইভাবে অগ্নিগর্ভ হয়ে ওঠা নন্দীগ্রামের কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget