এক্সপ্লোর

Nandigram Case:'নন্দীগ্রাম মামলা প্রত্যাহার নয়, রাজ্যের সিদ্ধান্তে ভুল বার্তা যাবে, খুনে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে..' !

Court On Nandigram Case: খুনের অভিযোগের মামলা প্রত্যাহারের জন্য রাজ্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে সমাজের কাছে ভুল বার্তা যাবে', নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতির, কী বললেন তিনি ?

কলকাতা: 'ভোটে হিংসা হোক বা ভোট পরবর্তী হিংসা, গণতন্ত্রে যে কোনও ধরণের হিংসাই ত্যাগ করা উচিত। হিংসামুক্ত সমাজ হচ্ছে আদর্শ এবং যে কোনও রাজ্যের উচিত সমাজকে হিংসামুক্ত করার চেষ্টা করা', নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের।

'রাজ্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার ফলে সমাজের কাছে ভুল বার্তা যাবে'

'যে কোনও ধরণের হিংসায় প্রত্যেক রাজ্যকে Zero Tolerance মনোভাব দেখাতে হবে। যে কোনও ধরণের অপরাধকে যুক্তিযুক্ত প্রতিপন্ন করার চেষ্টা করা এবং তার সঙ্গে রাজনৈতিক ইস্যুকে যুক্ত করা গ্রহণযোগ্য নয়। খুনের মতো মারাত্মক অভিযোগের মামলা প্রত্যাহারের জন্য রাজ্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার ফলে সমাজের কাছে ভুল বার্তা যাবে', নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের।

' খুনে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে..' !

'খুনের ঘটনা ঘটেছে, অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে। মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত কখনই জনস্বার্থে হতে পারে না। এর ফলে জনগণের ক্ষতি হবে, তারা আঘাত প্রাপ্ত হবে। ক্ষতিগ্রস্ত পরিবার চাইলেও এই ধরনের মামলা প্রত্যাহার করা যায় না', নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের।

ভোট পরবর্তী হিংসার ভয়াবহ উদাহরণ নন্দীগ্রাম

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ভয়াবহ উদাহরণ নন্দীগ্রাম। গোটা বাংলায় একুশের ভোটের ফলের পর একের পর এক খুন, বিরোধী দলের নেতাদের পরিবারেও চলেছিল হামলা। বিজেপির কার্যালয় থেকে শুরু করে, কোনওকিছুই পার পায়নি। ভোট পরবর্তী হিংসার সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই। মাসের পর মাস প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মীরা। যদিও পরে, তাঁদেরকে ফিরিয়ে আনা হয়েছিল।

 নন্দীগ্রামে খুন হয়েছিলেন বিজেপি কর্মী

 নন্দীগ্রামে খুন হয়েছিলেন বিজেপি কর্মী। পরিস্থিতি এতটাই খারাপ দিকে গিয়েছিল যে, কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেসময় তৎকালীন রাজ্যপাল জগদ্বীপ ধনখড়, গিয়েছিলেন ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করতে। একুশের ভোটের পর রাজ্যে এসেছিলেন অমিত শাহ। এবং গোটা বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় দুঃখপ্রকাশও করেছিলেন তিনি। 

 আরও পড়ুন, হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে শনি ও রবিবার, ট্রেনের সময় দেখে বেরোবেন

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget