Nandigram By-Election 2026 : শুরুতেই ধাক্কা মমতাপন্থী তৃণমূলের, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বড় সিদ্ধান্ত নন্দীগ্রামের প্রার্থীর
Suvendu Adhikari : গতকাল রাতে ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সঞ্চিতা প্রধান দে।

নন্দীগ্রাম : নন্দীগ্রামে প্রার্থী-পদ প্রত্যাহার করে নিলেন সঞ্চিতা প্রধান দে। প্রার্থী-পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর প্রার্থী। গতকাল রাতে ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সঞ্চিতা প্রধান দে। তারপরেই এই সিদ্ধান্তের খবর সামনে আসছে।
সঞ্চিতা প্রধান দে রিটার্নিং অফিসারের কাছে একটু আগে গিয়ে জানিয়ে দিয়েছেন যে, নন্দীগ্রাম থেকে তিনি তাঁর প্রার্থী-পদ প্রত্যাহার করে নিচ্ছেন। অর্থাৎ 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' শুরুতেই ধাক্কা খেয়ে গেল নন্দীগ্রাম উপনির্বাচনে। রেজিনগর এবং নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। নতুন নাম, ফুটবল খেলেছে এমন খেলোয়াড়ের ছবি-বিশিষ্ট নতুন প্রতীক পেয়েছে এই শিবির। সেই নতুন নাম এবং প্রতীকে তাদের উপনির্বাচনে যে দুই জায়গায় প্রার্থীদের লড়ার কথা ছিল, তারমধ্যে শুরুতেই দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী-পদ প্রত্যাহার হয়ে গেল।
গতকাল রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে PWD টেন্টে বৈঠক করেছিলেন সঞ্চিতা প্রধান দে। এই সঞ্চিতা প্রধান দে-ই 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর হয়ে নন্দীগ্রামে মনোনয়ন জমা করেছিলেন। সেখানে প্রচার করছিলেন। কিন্তু, এরপরই নাটকীয়ভাবে এই ছবি সামনে আসে। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির হয়ে দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল রাতে বৈঠকের পরই সঞ্চিতা প্রধান দে-র এই সিদ্ধান্ত নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঠিক প্রার্থী-পদ প্রত্যাহারের শেষদিনের আগে বিজেপির হয়ে উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্তের সঙ্গে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর প্রার্থীর সাক্ষাৎ নিয়ে স্বাভাবিকভাবেই গতকাল থেকে জল্পনা চলছিল, তাহলে কি তিনি প্রার্থী-পদ প্রত্যাহার করতে চলেছেন। এখন দেখা গেল সেই জল্পনাই সত্যি হল। অর্থাৎ নন্দীগ্রাম উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন সঞ্চিতা।
অর্থাৎ 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' তার পথচলার শুরুতেই ধাক্কা খেয়ে গেল। নন্দীগ্রামে তারা এই মুহূর্তে আর কোনও প্রার্থী দিতে পারবে না। তার কারণ, প্রার্থীদের মনোনয়ন দেওয়ার শেষদিন ইতিমধ্যেই পার হয়ে গেছে, স্ক্রুটিনি হয়ে গেছে। এখন শুধু প্রত্যাহারের দিন বাকি ছিল।
তারমধ্যে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর প্রার্থী তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। ফলে, এই মুহূর্তে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর হাতে আর কোনও সুযোগ রইল না নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার। অর্থাৎ, শুরুতেই ধাক্কা খেল এই শিবির। পরপর দুই দিন ধাক্কা খেল তারা। ২৮ বছরের দল...তার নাম 'ফ্রিজ' হয়ে গেছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে। জোড়াফুল প্রতীক চিহ্নও 'ফ্রিজ' হয়ে গেছে।
Before You Go
Medical College | "তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী






















