এক্সপ্লোর

Nandigram : তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক হিসেবে নাম নন্দীগ্রাম থানার 'সিভিক ভলান্টিয়ারের' !

Nandigram News : সিভিক ভলান্টিয়ার কীভাবে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক ? উঠছে প্রশ্ন।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: তৃণমূল ছাত্র পরিষদের ( TMCP ) আহ্বায়ক হিসেবে নাম নন্দীগ্রাম ( Nandigram )  থানার সিভিক ভলান্টিয়ারের! তালিকা প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক! উনি চাকরি ছেড়ে দিয়েছেন, সাফাই টিএমসিপি-র জেলা সভাপতির। যদিও চাকরি ছাড়া নিয়ে কোনও তথ্য দিতে পারেনি নন্দীগ্রাম থানা! 

সিভিক ভলান্টিয়ার কীভাবে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক ?

এ যেন একই অঙ্গে বহু রূপ। একাধারে তিনি নন্দীগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার! আবার তিনিই তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক! শাসকদলের ছাত্র সংগঠনের পদে সিভিক ভলান্টিয়ারের থাকা নিয়ে ফের শুরু হল বিতর্ক! ২৮ জুলাই, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি নির্দেশিকা জারি করেছে TMCP। তাতে জেলার বেশ কয়েকটি ব্লক ও টাউনে আহ্বায়ক বা কনভেনারের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে আহ্বায়ক হিসেবে দু'জনের নাম রয়েছে।
শেখ আসিফ ইকবাল কাজি এবং মোশারফ হোসেন। এই শেখ আসিফ ইকবাল কাজিই হলেন নন্দীগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার। কিন্তু, একজন সিভিক ভলান্টিয়ার কীভাবে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক হতে পারেন? এই প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি আসিফ ইকবাল কাজি।

এবিভিপি, নন্দীগ্রাম নগর ইউনিটের সভাপতি সায়ন পণ্ডা বললেন, ' 'যে সিভিক ভলান্টিয়ার প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, সেই হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার। ওদের যে সভাপতি আছে ৪০-৪৫ বছর বয়সের উপরে। এদের কোনওকিছুই নেই। ন্যয়, নীতি আদর্শ সব ধূলিস্যাৎ হয়ে গেছে। মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে' 

কী বলছে TMC ?

এই তরজার মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল ছাত্রপরিষদের জেলা সভাপতির মন্তব্য নিয়ে! তাঁর দাবি, একসময় নন্দীগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার পদে থাকলেও, বর্তমানে চাকরি ছেড়ে দিয়েছেন আসিফ ইকবাল কাজি। 
কিন্তু, নন্দীগ্রাম থানা সূত্রে খবর, আসিফ চাকরি ছেড়ে দিয়েছে, এমন তথ্য তাঁদের কাছে নেই।

TMCP, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, প্রসেনজিৎ দে বলেন, ' সিভিক ভলান্টিয়ারের কাজ করত। কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়ে কেউ যদি দল করতে আসে, তাঁকে দলে সুযোগ দিতেই হবে। সে চাকরি করত, চাকরি ছেড়ে দিয়েছে। বিরোধীদের কাছে নিশ্চয়ই সেরকম তথ্য নেই যে, সে চাকরিটা ছেড়ে দিয়েছে। তাহলে রিজাইন লেটারটা যেটা অ্যাকসেপ্ট করেছে, সেটা দেখিয়ে দিলেই হয়। সে লেটার সবই আমার কাছে আছে।' 

চাকরি ছাড়ার প্রামাণ্য নথিও দেখাতে পারেননি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। এর আগে এই ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানের। যেখানে জেলার যুব তৃণমূলের সম্পাদক হিসেবে নাম ছিল কালনা থানায় কর্মরত গ্রামীণ পুলিশকর্মী সৌভিক ঘোষের।  সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ঘোষের নাম ছিল বৈদ্যপুরের যুব তৃণমূল সভাপতি হিসেবে। এবার তারই কার্যত পুনরাবৃত্তি ঘটল পূর্ব মেদিনীপুরেও!



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget