এক্সপ্লোর

Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দুর অফিসে পুলিশ! ভিডিও পোস্ট করে ট্যুইট রাজ্যপালের

Nandigram Suvendu Adhikari House: নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরে পুলিশি অভিযানের অভিযোগ ঘিরে চরমে পৌঁছল রাজনীতি। 

বিটন চক্রবর্তী এবং অনির্বাণ বিশ্বাস: নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে পুলিশ (Police)। ভিডিও পোস্ট করে ট্যুইট করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মুখ্যসচিবের কাছে চাইলেন রিপোর্ট। রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। এক বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েই পুলিশ গেছিল। জানালেন SDPO।


বাড়ির চারপাশে পুলিশে ছয়লাপ। ভিতরে ঢুকেও চলল জিজ্ঞাসাবাদ। রবিবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরে পুলিশি অভিযানের অভিযোগ ঘিরে চরমে পৌঁছল রাজনীতি। 

মুখ্যসচিবের কাছে রিপোর্টও তলব করলেন রাজ্যপাল। ঘটনার সূত্রপাত একটি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। পূর্ব মেদিনীপুরে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল। তাঁর স্ত্রী মহুয়া পালের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো শংসাপত্র দাখিল করে, তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখায় গ্রুপ D কর্মী থেকে ম্যানেজার হয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই, রবিবার নন্দীগ্রামের হরিপুরে মেঘনাদ পালের বাড়িতে যায় পুলিশ। কিন্তু সেখানে তাঁর স্ত্রীকে না পেয়ে, শুভেন্দু অধিকারীর দফতরে যায় পুলিশ।

আরও পড়ুন, মেডিকেল কলেজের ছাদে নামবে হেলিকপ্টার! নয়া সেন্টার তৈরি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিল্ডিং ভেঙে

প্রথমে এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপর সেটি পোস্ট করেন শুভেন্দু অধিকারীও। রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক লেখেন, কোনও পূর্ব সূচনা না দিয়ে, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই এবং ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে, আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করে। মমতা সরকারের পুলিশের এই জঘন্য অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ তদন্তের স্বার্থে যেতেই পারেন, তবে সেই তদন্ত রাজনৈতিক অভিষন্ধীতে হয়, সেখানেই আমাদের আপত্তি। হেনস্থা করা হয়েছে, ভাঙচুরের চেষ্টা করা হয়েছে শাসকদলের মদতে। 

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল নেতা ও সহ সভাধিপতি শেখ সুফিয়ান বলেন, "এটা পুলিশের কাজ। মেঘনাদ পালের স্ত্রী ভুয়ো সার্টিফিকেট দিয়ে কাজ করেছেন, পুলিশ যেতেই পারে, বিধায়কের অফিস বলে কথা নয়। সেখানে তিনি আছেন কি না, তা দেখতে গেছিলেন।" 

শুভেন্দু অধিকারীর আগেই রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করে লেখেন, বিধানসভার বিরোধী দলনেতার কাছ থেকে পাওয়া উদ্বেগজনক তথ্য থেকে জানতে পারলাম, যে নন্দীগ্রামে বিধায়কের দফতরে হানা দিয়েছে পুলিশ। মুখ্যসচিবের কাছে দ্রুত রিপোর্ট তলব করেছি। কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল ট্যুইটারে জানান, এই ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে রাত ১০টার মধ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেখা করতে বলেছেন তিনি।

হলদিয়ার এসডিপিও জানিয়েছেন, বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছে। তদন্তের জন্যই বিধায়কের অফিসে পুলিশ গেছিল। তবে হেনস্থার যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন। কোনও ভাঙচুরের চেষ্টাও করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget