এক্সপ্লোর

Suvendu Kunal Nandigram : নন্দীগ্রামে একই ব্যানারে আলাদা সভা শুভেন্দু-কুণালের, চড়ল আক্রমণের উত্তাপ

Nandigram Meeting : একই ব্যানারে আলাদা স্মরণ সভা করলেন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ।

বিটন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : শুক্রবার ফের নন্দীগ্রামে আলাদাভাবে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করল তৃণমূল ও বিজেপি। তা নিয়ে যথারীতি দু’দলের মধ্যে বাগযুদ্ধের পারদও চড়ল।

শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল ও বিজেপি। ২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই ঘটনার স্মরণেই সভা । আর তা ঘিরে শাসক ও বিরোধীদলের তরজা আরও এবার প্রকাশ্যে। একই ব্যানারে আলাদা স্মরণ সভা করলেন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ। দুই সভা থেকেই পঞ্চায়েত ভোটের আগে উঠে এল উত্তপ্ত বাক্য। একে অপরের প্রতি বাক্যবাণ।                                

আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই : কুণাল

ভোরের আলো ফোটামাত্র শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করল তৃণমূল। বাদ গেল না রাজনীতিও। স্মরণসভার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, নন্দীগ্রামের আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই। কুণালের অভিযোগ, সিপিএম যেমন আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসাত, এখন শুভেন্দু কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আন্দোলনকারীদের ফাঁসাচ্ছে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হলদিয়া-নন্দীগ্রাম সেতু তৈরির কথাও ঘোষণা করেন কুণাল। 

আরও পড়ুন :

ক্লিক করে পড়ে নিন জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি।

এদিন ভোর ৫টা নাগাদ নন্দীগ্রামে ভাঙাবেড়া ব্রিজের কাছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূলের শহিদ স্মরণ সভার আয়োজন করা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ছাড়াও হাজির ছিলেন কারামন্ত্রী অখিল গিরি-সহ শাসকদলের নেতারা। মোমবাতি নিয়ে মিছিল করে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। 

শুভেন্দুর পাল্টা সভা

অন্যদিকে, সকাল ৮টা নাগাদ ভাঙাবেড়া ব্রিজের ২০০ মিটার দূরে শহিদ মিনারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে এদিন আলাদা স্মরণসভা করেন শুভেন্দু অধিকারী। বিজেপির অনুষ্ঠান থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। 

২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এই দিনটিকে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করে আসছে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর, তৃণমূল ও বিজেপির তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হয়।

 

ABP Ananda Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget