এক্সপ্লোর

Nandigram News: শুভেন্দুর কর্মসূচির আগে উত্তেজনা, কালো পতাকা দেখিয়ে দফায় দফায় বিক্ষোভ

Suvendu Adhikari: বিরোধী দলনেতা যাওয়ার পথে টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে জড়ো হন তৃণমূল কর্মীরা।

নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচির আগে নন্দীগ্রামে (Nandigram) উত্তেজনা। বিরোধী দলনেতা যাওয়ার আগে টেঙ্গুয়া মোড়ে মুখোমুখি তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। দু’ পক্ষের মধ্যে বচসা। সমবায় সপ্তাহ উদ্‍যাপন উপলক্ষ্যে এদিন নন্দীগ্রামের (Nandigram) ভেকুটিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) । বিরোধী দলনেতা যাওয়ার পথে টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে জড়ো হন তৃণমূল (TMC) কর্মীরা। বিজেপি কর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়। এর মধ্যেই বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়। 

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচির আগে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। বিরোধী দলনেতা যাওয়ার পথে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা। পরে পুলিশ গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়। 

বাঁকুড়ার রাইপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার অনুমতি দিয়েও পরে তা বাতিল করেছে প্রশাসন! যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। তার রেশ কাটার আগেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে বাধল তুলকালাম! টেঙ্গুয়া মোড়ে সম্মুখসমরে জড়াল তৃণমূল ও বিজেপি। দু’ পক্ষের মধ্যে হল বচসা!

স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত হয়ে উঠল এলাকা। সোমবার সমবায় সপ্তাহ উদ্‍যাপন উপলক্ষ্যে, নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের, ভেকুটিয়ায় অনুষ্ঠান করতে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সেখানে যাওয়ার পথে, টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। হাজির হয়ে যান বিজেপি কর্মীরাও। শুভেন্দুর কনভয় সেখানে পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল (tmc) কর্মী ও বিজেপি (BJP) কর্মীদের শুরু হয় বচসা।

পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। পরে পুলিশ দু’পক্ষকে সরিয়ে দেয়। এর মধ্যেই বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়। এর আগে নন্দীগ্রামে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনা তারই প্রতিবাদ বলে দাবি করছে শাসকদল। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। 

তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, নন্দীগ্রামে যেভাবে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। ওনার এখানে জায়গা নয়। যেভাবে বিনা প্ররোচনায় মঞ্চ পোড়ানো হয়েছে। তার প্রতিবাদে বিক্ষোভ। 

বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, কে কোথায় কী দেখিয়েছে জানি না। ওখানে বিজেপির পতাকাই ছিল। বিধানসভা নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই ঘিরে শিরোনামে ছিল নন্দীগ্রাম। পঞ্চায়েত ভোটের আগেও বারবার শিরোনামে সেই নন্দীগ্রাম। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget