এক্সপ্লোর

National Medical College: ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার থাবা, চিকিত্সক ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে আক্রান্ত ১৮৪

National Medical College : চিকিত্সক (Doctors) ও স্বাস্থ্য কর্মী (Health Workers) মিলিয়ে ১৮৪ জন করোনা (Corona) আক্রান্ত। গতকাল নতুন করে ১০৪ জনের রিপোর্ট পজিটিভ (Positive) আসে। 

কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (National Medical College Hospital) বাড়ছে সংক্রমণ। চিকিত্সক (Doctors) ও স্বাস্থ্য কর্মী (Health Workers) মিলিয়ে ১৮৪ জন করোনা (Corona) আক্রান্ত। গতকাল নতুন করে ১০৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। 

করোনার বিরুদ্ধে লড়াইতে, তাঁরাই আমাদের বর্ম। চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্য কর্মী। কিন্তু, জেট গতিতে, করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে করোনা আক্রান্ত হচ্ছে তাঁরাই। গতকালের হিসেব অনুযায়ী, চিকিৎসক ও চিকিৎসা কর্মী মিলিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্তের সংখ্যা ছিল ১২৫। এবার সেই সংখ্যাটা হল ১৮৪। এর পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজের ১৬৯ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার পাশাপাশি, জেলাতেও দলে দলে ফ্রন্টলাইন ওয়ার্কাররা করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-হাসপাতালের ১৪ জন চিকিৎসক পড়ুয়া ও ৩ জন নার্স। সংক্রমিত হয়েছেন, জলপাইগুড়ি জেলার ৫ জন নার্স। আক্রান্ত কোচবিহারের MJN মেডিক্যাল কলেজের একজন সহকারী সুপার, ৩ চিকিৎসক ও দু’জন নার্স। আসানসোলে জেলা হাসপাতালের ২ চিকিৎসক-সহ ১০ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। এছাড়াও, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের ৩ কর্মীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছেন। করোনা আক্রান্ত হয়েছেন, পূর্ব বর্ধমান জেলার ৩ জন ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ ১২ জন স্বাস্থ্যকর্মী। এঁদের মধ্যে রয়েছেন, কৃষি ভবন কোভিড হাসপাতালের সুপার ও বর্ধমান মেডিক্যাল কলেজের ৬ চিকিৎসক। পোলবা গ্রামীণ হাসপাতালের ২ চিকিৎসক-সহ বেশ কয়েকজন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। 

জলপাইগুড়ি সদর হাসপাতালে করোনার থাবা। আক্রান্ত ডেপুটি সুপার অনির্বাণ ঘোষাল-সহ পাঁচজন নার্স। হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন, আরও অনেকের উপসর্গ থাকায় কোভিড পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। পাশাপাশি, কোভিড হাসপাতালে চিকিত্সা পরিষেবা সামাল দিতে আজ থেকে ৩২ জন অস্থায়ী নার্স নিয়োগ করা হচ্ছে। করোনার বাড়বাড়ন্তে নতুন করে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Uluberia Sanjiban Hospital : করোনা ভয়াবহতার মধ্যেই ১৫০ ICU বেড নিয়ে প্রস্তুত হচ্ছে হাওড়া সঞ্জীবন হাসপাতাল

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget