এক্সপ্লোর

Recruitment Scam: SSC নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠন হল নতুন ডিভিশন বেঞ্চ

SSC Case: প্রধান বিচারপতিকে এই সংক্রান্ত মামলার জন্য নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতেও নির্দেশ সুপ্রিম কোর্টের।

কলকাতা: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার জন্য গঠন হল নতুন ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গেল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। প্রধান বিচারপতিকে এই সংক্রান্ত মামলার জন্য নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতেও নির্দেশ সুপ্রিম কোর্টের। ৬ মাসের মধ্যে বিচার শেষ করতে হবে হাইকোর্টকে।

SSC-র নিয়োগ দুর্নীতি মামলায়, ৬ মাসের মধ্য়ে বিচারপর্ব শেষ করতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এবার সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো, নতুন ডিভিশন বেঞ্চ করল হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গেল মামলা। হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে, টাকার বিনিময়ে অযোগ্য়দের চাকরি দেওয়ার অভিযোগ, একের পর এক মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গ্রেফতার, টাকার পাহাড়ের হদিশ। স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রায় ২ বছর ধরে, তোলপাড় রাজ্য।হাইকোর্ট হয়ে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তদন্তে দেরি নিয়ে, বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি।             

এই প্রেক্ষাপটে, ৯ নভেম্বর, SSC-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত শেষ করতে ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। ২ মাসের মধ্য়ে তদন্ত শেষ করতে বলা হয়েছে CBI-কে। ৬ মাসের মধ্য়ে বিচারপর্ব শেষ করতে হবে কলকাতা হাইকোর্টকে। সেই সঙ্গে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ নির্দেশ দিয়েছে,কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন। সেখানেই হবে SSC-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি। সেই নির্দেশ মতোই নতুন বেঞ্চ গঠন হল হাইকোর্টে।                

ডেডলাইনে আশার আলো: যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে চোখের জল মুছছেন। কেটেছে অনেকগুলো উৎসবের রাত। তাঁরা ভুলেছেন বাড়ির পথ। রোদ, ঝড়, জল বৃষ্টি মাথায় করেই চাকরির দাবিতে রয়েছেন পথে। একটা উৎসব পেরিয়ে এসেছে আরেকটা উৎসব। অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। গত ৯ নভেম্বরের পর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আশার আলো দেখেছেন চাকরিপ্রার্থীরা। 

আরও পড়ুন: Jaynagar Update: জয়নগরে তৃণমূল নেতা খুনে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget