এক্সপ্লোর

New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!

New Market Hotel Fire: হোটেলের সরু সরু গলি, ছোট ছোট ঘর... ছিল না কোনও এমার্জেন্টি এক্সিট.. এগুলিই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে

কলকাতা: তারাপীঠের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও দগদগে, আর তার মধ্যেই, খাস কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারাপীঠের হোটেলে আগুন লেগে যে একাধিক মানুষের মৃত্যু হল, সেই ঘটনাও কি হুঁশ ফেরাতে পারল না! ঘিঞ্জি এলাকা, একই বিল্ডিংয়ে অনেক হোটেল, বেরনোর রাস্তা মাত্র একটাই! নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উঠে আসছে একাধিক ভয়াবহ তথ্য। বুধবার ভোরেই ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের খবর। খাস কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ এই ঘটনা যেন নাড়িয়ে দিয়েছে শহরবাসীকে। ঘটনাই ইতিমধ্যেই ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

সরু সরু গলি, নেই ফায়ার এক্সিট.. বেরতেই পারলেন না বাসিন্দারা!

সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, এই ঘটনায় মাত্র একটি একটি বিল্ডিং পরেই রয়েছে দমকলের অফিস। সেখান থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে, অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে, কীভাবে চলছিল এই হোটেল, সেই প্রশ্নই তুলেছেন অনেকে। তবে অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ ছিল না যে তা গোটা বিল্ডিংকে গ্রাস করে নেবে। প্রায় প্রত্যেক তলাতেই চলত আলাদা আলাদা হোটেল। আগুন লাগে হোটেলের ৩ তলায়। চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় অন্যান্য আবাসিকদের। কিন্তু ধোঁয়ায় কার্যত গোটা হোটেল ঢেকে যাওয়ার পরে, বেরনোর রাস্তাই খুঁজে পাচ্ছিলেন না আবাসিকেরা। উদ্ধার হওয়ার পরে তাঁরা জানাচ্ছেন, দমকলবাহিনী না এলে, উদ্ধার হওয়া সম্ভব ছিল না। 

হোটেলের সরু সরু গলি, ছোট ছোট ঘর... ছিল না কোনও এমার্জেন্টি এক্সিট.. এগুলিই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু মধ্যরাতে আগুন লেগেছে, সেই কারণে অধিকাংশ বাসিন্দারাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। হোটেলে ছিল না কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ফলে আগুন নেভানোর কোনও চেষ্টাই করা যায়নি। হোটেলের সরু গলি, অতি সংকীর্ণ বেরনোর রাস্তাই প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে এমনটাই মনে করা হচ্ছে। আগুন ভয়াবহ না হলেও, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বাসিন্দাদের মৃত্যু হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এই প্রথম নয়, কলকাতায় এর আগেও বারে বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পরেও কেন হুঁশ ফেরে না? দমকলের সদর দফতরের পাশেই এই বিল্ডিং যে কার্যত জতুগৃহ হয়ে রইল, সেটা এই দুর্ঘটনা ঘটার আগে আগে থেকে কেন জানাই গেল না? সেই প্রশ্নই উঠছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। ইতিমধ্যেই ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত ৬ জনের এখনও চিকিৎসা চলছে।

আরও পড়ুন: Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget