এক্সপ্লোর

Duttabad News: নিউটাউনের ফ্ল্যাটেই মারধর স্বর্ণ ব্যবসায়ীকে ! দত্তাবাদের অপহরণ-খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Gold Businessman Murder: স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুন কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার ২ বিডিও ঘনিষ্ঠ। পুলিশের জালে বিডিওর কলকাতার গাড়ির চালক ও উত্তরবঙ্গের এক ঠিকাদার। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দত্তাবাদ : দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুন কাণ্ডে পুলিশের হাতে ফের উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের জায়গা নিশ্চিত করা হয়েছে, খবর পুলিশ সূত্রে। নিউটাউনের ফ্ল্যাটের দোতলাতেই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে বেধড়ক মারধর করা হয়েছিল বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। মারধরের জেরে ফ্ল্যাটের দোতলাতেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। এরপর নীলবাতি লাগানো গাড়িতে করে নিয়ে গিয়ে দেহ লোপাটের চেষ্টা হয় বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

খুনের জায়গা নিশ্চিত হওয়ার পর নিউটাউনের ওই ফ্ল্যাটের দোতলার ঘর সিল করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুন কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২ জন বিডিও ঘনিষ্ঠকে। পুলিশের জালে ধরা পড়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং উত্তরবঙ্গের এক ঠিকাদার তুষার থাপা। প্রসঙ্গত উল্লেখ্য, দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় নাম জড়িয়েছে এই বিডিও- র। যদিও তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁকে ফাঁসানো হচ্ছে। 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোনা চুরি করেছেন বলে স্বীকার করেছিলেন যে ব্যক্তি, তাঁকে ও স্বপন কামিল্যাকে নিয়ে আসা হয় নিউটাউনের এই ফ্ল্যাটে। সেখানে দোতলার ঘরে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে বেধড়ক মারধর করা হয়। কোনওভাবে মাথায় আঘাত লাগতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এরপর দেহ লোপাট করা হয় তাঁর। অন্যদিকে, দেহ লোপাট করতে যে নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করা হয়েছিল, তারও খোঁজ করছে পুলিশ। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপরহরণ-খুনের ঘটনায় জড়িত ৬ জন। পরের দিন সবাই গা ঢাকা দেয়। অ্যাপ ক্যাব ভাড়া করে বিমানবন্দরে গিয়েছিল ধৃত তুফান থাপা এবং আরও একজন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে পাওয়া গিয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। তুফানের সঙ্গে থাকা ব্যক্তি কে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

পিটিয়ে খুন করার পর, নীল বাতি লাগানো গাড়িতে করে ফেলা হয়েছিল ব্যবসায়ীর দেহ। পরের দিন অ্যাপ ক্যাব ভাড়া করে বিমানবন্দরে গিয়েছিল ধৃত তুফান থাপা এবং আরও একজন। পুলিশ সূত্রে খবর, দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপরহরণ-খুনের অভিযোগের তদন্তে ধৃতদের জেরা করে পাওয়া গিয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কিন্তু অ্যাপক্যাবে তুফানের সঙ্গে বিমানবন্দরে গিয়ে বাগডোগরাগামী উড়ানে উঠেছিলেন কে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে, ঘটনার সময় ছিল ৬জন। ধৃত গাড়িচালক ছাড়া বাকি ৫ জনই উত্তরবঙ্গের বাসিন্দা। 

তদন্তকারীরা জানতে পেরেছেন, গত মঙ্গলবার দত্তাবাদের সোনার দোকান থেকে তুলে আনার পর স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। একজন বাঁশ জাতীয় কিছু দিয়ে মাথায় পিছনে আঘাত করলে, সংজ্ঞাহীন হয়ে পড়েন ব্যবসায়ী এবং মারা যান। এরপর, নীলবাতি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীর দেহ। ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। জেরায় ধৃত ২ জন জানিয়েছে, খুনের পরের দিন, বুধবার তুফান সহ ২ জন বাগডোগরা চলে যায়। বৃহস্পতিবার ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয় যাত্রাগাছি খালের ধার থেকে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা ছিলেন নিহত ব্যবসায়ী। দত্তবাদে বাড়ি ভাড়া নিয়ে সোনার ব্যবসা করতেন। তাঁকে অপহরণ এবং খুনের মতো অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget