এক্সপ্লোর

Pahalgam Incident Update: বিতানের বৈষ্ণবঘাটার বাড়িতে NIA, প্রায় ৫ ঘণ্টা ধরে নিহতের স্ত্রীর বয়ান রেকর্ড ; কী কী জানতে চাইলেন তদন্তকারীরা?

NIA Investigation: শনিবার, NIA-এর একটি দল গিয়েছিল জঙ্গি হামলায় নিহত বেহালার কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহর বাড়িতে।

আবির দত্ত ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা : নিহত সমীর গুহর পর, এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা। রবিবার বিতানের বৈষ্ণবঘাটা লেনের বাড়িতে যান NIA-এর ৩ সদস্যের দল। প্রায় ৫ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করা হয় জঙ্গি হামলায় নিহত পর্যটকের স্ত্রীর। NIA সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সংগৃহীত তথ্য প্রমাণের ভিত্তিতে নতুন করে অভিযুক্তদের স্কেচ প্রকাশ করা হতে পারে। 

পহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলার পর একের পর এক কূটনৈতিক প্রত্যাঘাত করছে ভারত। তুঙ্গে সামরিক প্রস্তুতি। কাশ্মীর উপত্যকায় বিস্ফোরণে উড়েছে একের পর এক জঙ্গির বাড়ি। এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে NIA। নিহত সমীর গুহর পর, এবার বিতান অধিকারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারীরা। রবিবার তাঁর বৈষ্ণবঘাটা লেনের বাড়িতে যান NIA-এর ৩ সদস্যের দল। বয়ান রেকর্ড করা হয় বিতানের স্ত্রী সোহিনীর। যাঁর চোখের সামনে জঙ্গিরা খুন করে স্বামীকে। 

সূত্রের খবর, তদন্তকারীরা নিহতের স্ত্রীর কাছে জানতে চান, জঙ্গিরা সংখ্যায় কতজন ছিল ? তাদের পোশাক বা আগ্নেয়াস্ত্র কী ধরনের ছিল ? কতজনের শরীরে ক্যামেরা লাগানো ছিল ? তারা পর্যটকদের কী বলছিল ? জঙ্গিদের ঢোকা ও বেরনোর রাস্তা কী ছিল ? বয়ান রেকর্ডের প্রায় ৫ ঘণ্টা পর বেরিয়ে যান NIA-এর তদন্তকারীরা। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিট তাঁরা ছিলেন। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 

শনিবার, NIA-এর একটি দল গিয়েছিল জঙ্গি হামলায় নিহত বেহালার কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহর বাড়িতে। নিহতের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। প্রায় চার ঘণ্টা ধরে তাঁদের বয়ান রেকর্ড করা হয়। 

অনন্তনাগ পুলিশ ইতিমধ্যেই লস্কর জঙ্গি আদিল ঠোকর ওরফে আদিল গুড়ি এবং হামলায় জড়িত দুই পাকিস্তানি নাগরিক আলি ভাই ও হাশিম মুসার সন্ধানে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। 
তাদের স্কেচও প্রকাশ করা হয়েছে। NIA সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সংগৃহীত তথ্য প্রমাণের ভিত্তিতে নতুন করে স্কেচ প্রকাশ করা হতে পারে। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। এর আগে, পহেলগাঁওয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন NIA-এর আধিকারিকরা। সূত্রের খবর, ক্রাইম সিনের নমুনা সংগ্রহের পাশাপাশি, কীভাবে জঙ্গিরা ঢুকেছিল এবং অপারেশন চালিয়ে বেরিয়ে গেল, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। রীতিমতো ক্যাম্প বসিয়ে NIA-এর সন্ত্রাসদমন শাখার IG, DIG and SP পদমর্যাদার অফিসারদের নিয়ে দল তৈরি করে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। জঙ্গিরা কোন পথে বৈসারন ভ্যালিতে ঢুকেছিল এবং অপারেশন সেরে কোন রাস্তা দিয়ে পালিয়ে গেল, সেই এন্ট্রি-এক্সিট পয়েন্ট পরীক্ষা করে দেখছে NIA।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget