এক্সপ্লোর

RG Kar Protest Update: 'সবকটি পাঁড় মাতাল একসঙ্গে আমরণ অনশন করছে', অনশনরত ডাক্তারদের আক্রমণ তৃণমূলের আইটি সেলের কর্মীর

RG Kar News: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশন চলছে। কেউ অসুস্থ হচ্ছেন, আবার সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন। এইভাবেই চলছে আন্দোলন।

বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: '৬-৭ দিন অনশন করেই রক্ত বমি? বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে!' এক্স হ্যান্ডলে এই পোস্ট করে বিতর্ক বাধালেন তৃণমূল নেতা। 'যিনি পাঁড় মাতাল বলেছেন, তাঁকে যদি কেউ পাঁড় মূর্খ বলেন, তাহলে তিনি যেনা গায়ে না লাগান'- পাল্টা জবাব দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশন চলছে। কেউ অসুস্থ হচ্ছেন, আবার সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন। এইভাবেই চলছে আন্দোলন। দিনে দিনে বাড়ছে ঝাঁঝ। এরইমধ্য়ে অনশনকারীদের অসুস্থতাকে ব্য়ঙ্গ করে তীব্র বিতর্কে জড়ালেন তৃণমূলের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, এতদিন এত লোকে অনশন করেছে, কারও রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু ৬-৭ দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন? তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসঙ্গে কেন হচ্ছে? এর একটাই কারণ হতে পারে, যদি কারও কোনও গ্য়াসট্রাইটিস বা লিভারের সমস্যা থাকে। আগে থেকেই গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা কী থেকে হতে পারে? যদি ভীষণ ভাবে অ্যালকোহলিক হয় বা অত্যধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে বসে আমরণ অনশন করছে!'

এই পোস্টের প্রতিবাদ করে  আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার বলছেন, 'ওদের তো মনুষ্যত্ব নিয়ে এবার প্রশ্ন উঠবে। এইরকম মন্তব্য যারা করতে পারে , তাদের মনুষ্যত্ব নেই।' আরেক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বিপ্রেশ চক্রবর্তী বলছেন, 'যিনি পাঁড় মাতাল বলেছেন, তাঁকে যদি কেউ পাঁড় মূর্খ বলেন, তাহলে তিনি যেন গায়ে না লাগান'। প্রসঙ্গত, আজ তনয়া পাঁজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন।

জুনিয়র ডাক্তারদের অনশনকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ও। তৃণমূল সাংসদ বলছেন, 'কী অনশন? কিসের অনশন? কিসের অনশন? এখন তো হাঙ্গার স্ট্রাইক আপ টু হসপিটলাইজেশন হয়েছে, নট হাঙ্গার স্ট্রাইক আনটিল ডেথ। হাঙ্গার স্ট্রাইক যতক্ষণ অবধি হসপিটলে যাব, ততক্ষণ পর্যন্ত। তারপর ব্য়স সব শেষ। কালকে রাতে না আজ সকালে দেখলাম উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে কে একজন ফাস্টিং শুরু করেছে, বিকেলের মধ্য়েই হসপিটলাইজড, দমই নেই।' এই বিষয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলছেন, 'তার মানে ওঁরা কী চাইছেন? অনশন করতে করতে সবাই মরে যাক? এখানে কেউ চকোলেট, স্যান্ডুইচ খেয়ে অনশন করছে না।' সব মিলিয়ে ফের বিতর্কে তৃণমূলের নেতা-সাংসদরা।

আরও পড়ুন: Salman Khan: হুমকি পেয়েছিলেন 'ভাইজান'-এর মতোই, বাবা সিদ্দিকির মৃত্যুতে কি নিরাপত্তা প্রশ্নের মুখে সলমনেরও?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget