এক্সপ্লোর

Salman Khan: হুমকি পেয়েছিলেন 'ভাইজান'-এর মতোই, বাবা সিদ্দিকির মৃত্যুতে কি নিরাপত্তা প্রশ্নের মুখে সলমনেরও?

Salman Khan News: মাস দুয়েক আগে নাকি খুনের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকি। তবে সেই হুমকিতে নাকি কান দেননি তিনি

কলকাতা: বন্ধুর মৃত্যুর খবর শুনে তিনি নিরাপত্তার পরোয়া না করেই ছুটেছিলেন হাসপাতালে। সেই সময়ে 'বিগ বস'-এর শ্যুটিং করছিলেন তিনি। প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পরে সেই কাজ বন্ধ করে দেন তিনি। শ্যুটিং ফ্লোর থেকে তিনি সরাসরি পৌঁছন লীলাবতী হাসপাতালে। বাবা সিদ্দিকির (Baba Siddique) মৃত্যুর খবরে ভেঙ্গে পড়েছেন সলমন খান (Salman Khan)। কিন্তু তাঁর নিজের জীবনের ঝুঁকি-ও কি রয়েছে। শোনা যাচ্ছে, বাবা সিদ্দিকির মৃত্যুতে যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, জেরায় তাঁরা স্বীকার করেছেন তাঁরা বিষ্ণোই গ্যাং-এর সদস্য। এই ঘটনায় কি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল সলমন খানেরও? 

লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক হিসেবে পরিচিত শুবু লঙ্কার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, 'আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। কিন্তু সলমন খান বা দাউদ ইব্রাহিমকে যে বা যাঁরা সাহায্য করবেন তাঁরা এখন থেকে দিন গুনতে শুরু করুন'। জানা গিয়েছে মাস দুয়েক আগে নাকি খুনের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকি। তবে সেই হুমকিতে নাকি কান দেননি তিনি। সেটাই সম্ভবত তাঁর কাল হল। গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হল বাবা সিদ্দিকির। এই ঘটনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমন খানের। তবে সলমনের ভেঙে পড়া, চোখে জল দেখে অনেকেই মনে করছেন, তাহলে কি বাবা সিদ্দিকির মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছেন সলমন? শোনা যাচ্ছে, বন্ধুর মৃত্যুর খবর পেয়ে নিরাপত্তার তোয়াক্কা না করেই লীলাবতী হাসপাতালে ছুটেছিলেন সলমন খান। সেখান থেকে তিনি বেরিয়ে আসেন যখন, তখন তাঁর চোখে জল। সলমন খানের এই মুখ দেখে অনেকেই আন্দাজ করছেন, সলমন খান বন্ধুর মৃত্যুর জন্য কী নিজেকেই দায়ী করছেন?

নিজে রাজনৈতিক দুনিয়ার মানুষ হলেও বলিউডের সঙ্গে বারে বারেই সখ্যতা ধরা পড়ে বাবা সিদ্দিকির। তিনি ইফতার উপলক্ষ্যে প্রত্যেক বছরই একটি পার্টির আয়োজন করতেন। আর বাবা সিদ্দিকির সেই পার্টি মানেই তো চাঁদের হাট। কে নেই সেখানে। শাহরুখ, সলমন থেকে শুরু করে নবতম অতিথিরাও উপস্থিত থাকতেন পার্টিতে। কর্মক্ষেত্রে বলতে গেলে, গত ফেব্রুয়ারী মাসে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন বাবা সিদ্দিকি। যোগ দেন অজিত পাওয়ারের শিবিরে। তাঁর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

আরও পড়ুন: Aparajita Auddy: আরজি কর আবহে বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতা আঢ্যের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget