এক্সপ্লোর

Nipah Virus: আতঙ্কের নাম নিপা ভাইরাস, দীর্ঘ লড়াইয়ের পর আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু

West Bengal: নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ। 

বারাসত: রাজ্যে নিপা আক্রান্ত (Nipah Virus) নার্সের মৃত্যু । নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ । বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পরেও আচমকা অবনতি হয়েছিল। কোমায় চলে গিয়েছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, ৪ জানুয়ারি জ্বর এসেছিল তাঁর। ১০ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর সঙ্গে এক পুরুষ নার্সও চিকিৎসাধীন ছিলেন। মহিলা নার্সের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার কারণে হাসপাতাল থেকেই তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়ায় বলে অনুমান চিকিৎসকদের।

বারাসাতের বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, নিপা ভাইরাস আক্রান্ত যে মহিলা নার্স ছিলেন, তিনি নিপা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন । তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল । ভেন্টিলেটর সাপোর্ট থেকে তাঁকে বার করে আনা হয়েছিল । তিনি সোজা হয়ে বসতে পারছিলেন । তবে সুস্থতার দিকে এগোলেও তিনি সঙ্কটমুক্ত হয়েছেন, এরকম চিকিৎসকরা বলছিলেন না । যদিও ইতিবাচক খবর পাওয়া যাচ্ছিল যে, যে নিপা আক্রান্ত পুরুষ নার্স ছিলেন, তিনি নিপা ভাইরাস মুক্ত হয়েছেন, এবং তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । বাড়িতে তিনি আইসোলেশনে বেশ কিছুদিন চিকিৎসকদের নজরে রয়েছেন ।  

সম্প্রতি রাজ্যে বাদুড় সার্ভেতে মেলে চাঞ্চল্যকর তথ্য । আরও ৭টি বাদুড়ের শরীরে মিলল নিপা ভাইরাসের অ্যান্টিবডি । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নিপা আক্রান্ত কাটোয়ার তরুণী নার্স এখনও কোমায় রয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হয়নি । পূর্ব মেদিনীপুরের তরুণ নার্সের নিপা রিপোর্ট নেগেটিভ এসেছে । পর পর ২ বার রিপোর্ট নেগেটিভ এলে ছাড়া হবে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর চত্বর থেকে ধরা হয়েছিল ৫টি বাদুড় । তারমধ্যে ৪টি বাদুড়ের শরীরেই নিপার অ্যান্টিবডি মিলেছে । আলিপুর এলাকা থেকে জাল পেতে ধরা হয় ৭টি বাদুড় । তাদের মধ্যে ৩টির শরীরে তৈরি হয়েছে নিপার অ্যান্টিবডি । বিশেষজ্ঞদের মতে, এই বাদুড়গুলি নিপা ভাইরাস বহন করছিল বলেই তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে । নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি হন ওই হাসপাতালের ২ নার্স । তারপর কলকাতা বিমানবন্দর ও আলিপুর থেকে ধরা ৯টির মধ্যে ৭টি বাদুড়ের শরীরেই মেলে নিপা অ্যান্টিবডি ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget