এক্সপ্লোর

Nipah Virus : নিপা ভাইরাস আক্রান্ত কি না জানতে নমুনা গেল পুণের NIV-তে, স্থিতিশীল কেরল ফেরত যুবক

West Bengal News : ডেঙ্গি (Dengue)-ম্যালেরিয়ার (Malaria) জোড়া ফলার মধ্যেই রাজ্যের মাথায় এবার নিপা-শঙ্কার মেঘ।

ঝিলম করঞ্জাই, কলকাতা : কেরল ফেরত পরিযায়ী শ্রমিক কি নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত ? জানতে নমুনা পাঠানো হল পুণের NIV-তে। বেলেঘাটা আইডি হাসপাতাল (Beleghata ID Hospital) সূত্রে খবর, সোয়াব সংগ্রহের পর, বিশেষভাবে প্যাকিং করে গতকালই নমুনা পাঠানো হয়েছে।

এদিকে, মঙ্গলকোটের বাসিন্দা ওই যুবক বর্তমানে বেলেঘাটা আইডি-র আইসোলেশন কেবিনে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, রোগীর অবস্থা স্থিতিশীল (Stable)। কেরল জুড়ে যেভাবে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তার মাঝে সেখান থেকে রাজ্যে ফেরা যুবকের শারীরিক অবস্থা ও তিনি নিপা ভাইরাসে আক্রান্ত কি না, তা নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পুণে থেকে রিপোর্ট না এলে বোঝা সম্ভব নয়, তিনি আদৌ নিপা ভাইরাসে সংক্রমণে আক্রান্ত কি না। তবে গোটা বিষয়ে কোনওরকম ঝুঁকি না নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে (Isolation) রাখা হয়েছে তাঁকে। কোভিডের সময় আইসোলেশন ওয়ার্ড ছিল। সেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে একটি কেবিনে। 

ডেঙ্গি (Dengue)-ম্যালেরিয়ার (Malaria) জোড়া ফলার মধ্যেই রাজ্যের মাথায় এবার নিপা-শঙ্কার মেঘ। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন পূর্ব বর্ধমানের এক যুবক। পুজোর মুখে, মশাবাহিত রোগের এই সাঁড়াশি আক্রমণের মুখে, দুশ্চিন্তার নতুন অনুঘটক হয়ে দাঁড়িয়েছে নিপা-আতঙ্ক। এমনিতেই কলকাতা থেকে জেলা, রাজ্যে একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। হাসপাতালগুলিতে দেখা দিয়েছে বেডের আকাল।

এর মাঝেই কেরল ফেরৎ যুবককে নিয়ে রয়েছে আশঙ্কার মেঘ। হাসপাতাল সূত্রে খবর, ১১ দিনের বেশি টানা জ্বরে ভুগছেন ওই যুবক। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং দুটি পা-ই ফোলা। কেরলে ওই যুবক যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত এবং এর মধ্যে অজানা জ্বরে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজ্যে ফেরার পর, শনিবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের আউটডোরে যান ওই যুবক। চিকিৎসক তাঁকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বেলেঘাটা আইডি-র আইসোলেশন কেবিনে ভর্তি করা হয় ওই যুবককে।              

আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget