এক্সপ্লোর

Nipah Virus: নিপা আক্রান্ত ২ নার্স, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, আরও ৭ বাদুড়ের শরীরে নিপা ভাইরাসের অ্যান্টিবডি !

Nipah Virus Update: নিপা আক্রান্ত ২ নার্স, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য।

কলকাতা: নিপা আক্রান্ত ২ নার্স, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য । আরও ৭ বাদুড়ের শরীরে নিপা ভাইরাসের অ্যান্টিবডি। বারাসাতের কাজিপাড়ার পর, কলকাতা বিমানবন্দর ও আলিপুর। কলকাতা বিমানবন্দর চত্বর থেকে ধরা হয়েছিল ৫টি বাদুড়।বিমানবন্দর থেকে ধরা ৪টি বাদুড়ের শরীরেই নিপার অ্যান্টিবডি, খবর সূত্রের। আলিপুর এলাকা থেকে ধরা হয়েছিল ৭টি বাদুড়। সূত্র মারফৎ খবর, আলিপুরের ৭টির মধ্যে ৩টি বাদুড়ের শরীরে নিপার অ্যান্টিবডি। 

আরও পড়ুন, এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস ! কী লিখলেন পোস্টে ?

নিপা আক্রান্ত দু'জন নার্সের সংক্রমণের উৎস কী? তা এখনও অজানা। সেই উত্তর পেতেই বাদুড়ের সমীক্ষা শুরু হয়েছে।  যেখানে বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলেছে। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনও সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। গত সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রক, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রতিনিধি এবং অন্যরা মিলে বাদুড়ের সমীক্ষা শুরু করেন। সূত্রের খবর, কলকাতা-বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট ৯টি বাদুড় ধরা হয়। সেগুলোর শরীর থেকে ৩ রকম নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। সবক'টির RTPCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও, একটি বাদুড়ের অ্যান্টিবডি পজিটিভ আসে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওই বাদুড়গুলোর শরীরে এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই। তবে বাদুড়ের সমীক্ষা এখন চলবে বলেই জানা গিয়েছে। নিপা আক্রান্ত চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তিনি ভেন্টিলেশনেই আছেন। তবে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন । আরও একবার RTPCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। 
 এই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নুমনা কল্যাণী এইমস এবং বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সব রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে, নিপা ভাইরাসের বিষয়টা সামনে রেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার একটা সেমিনারের আয়োজন করেছিল স্বাস্থ্য দফতরের 'ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার'। রাজ্য প্রাণি ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট  সিদ্ধার্থ জোয়ারদার বলেন, দু'জন নার্সের নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা আদতে অতিমারি প্রতিরোধের আগাম প্রস্তুতির অ্যাসিড টেস্ট, নিপা ছাড়াও বাদুড় আরও অনেক মারণক্ষম ভাইরাস বহন করে। তাই বাদুড় থেকে অন্যান্য রোগ ছড়ানোর সম্ভবনা থেকেই যায়। কিন্তু কী ভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করা হবে সেটা জেনে রাখা জরুরি।স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে কীভাবে নিপা আক্রান্তের চিকিৎসা করতে হবে, তা নিয়ে আলোচনা হয় এই সেমিনারে।

সেরা শিরোনাম

Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Nandigram Bypoll Election Result LIVE Updates: ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget