এক্সপ্লোর

Aadhaar Number Cancelled : কোনও আধার নম্বর বাতিল হয়নি, স্পষ্ট করল কেন্দ্র, কারও সমস্যা হলে কী করবেন জানাল UIDAI

Aadhaar Number Problem: uidai অর্থাৎ Unique Identification Authority of India জানিয়ে দিল, কোনও আধার কার্ড বাতিল হয়নি। যে কোনওরকম বিভ্রান্তিতে কী করতে হবে তাও জানানো হল সরকারের তরফে। 

কলকাতা : লোকসভা ভোটের মুখে জেলা জেলা থেকে আসছে আধার কার্ড বাতিলের অভিযোগ। নদিয়ার নাকাশিপাড়ায় একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিলের খবর সামনে এসেছে। আধার বাতিলের জেরে ফর্ম ফিল আপ করতে পারেননি কাঁকসার কলেজ ছাত্রী। এই আবহেই uidai অর্থাৎ Unique Identification Authority of India জানিয়ে দিল, কোনও আধার কার্ড বাতিল হয়নি। যে কোনওরকম বিভ্রান্তিতে কী করতে হবে তাও জানানো হল সরকারের তরফে। 

https://uidai.gov.in/ - এর তরফে একটি বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছে, আধার, সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয় পত্র। অসংখ্য ভর্তুকি, সুবিধা এবং পরিষেবাগুলি পেতে ব্যবহৃত হয় এই আধার কার্ড। সেকথা বিবেচনা করেই, আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে, তার জন্য, UIDAI নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ শুরু করেছিল। আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে, আধার নম্বর ধারকদের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এই প্রসঙ্গে, একথা স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি। যদি কোনও আধার নম্বর ধারকের এই বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে UIDAI-এর কাছে তাদের অভিযোগ বা প্রতিক্রিয়া জমা দিতে পারেন । 

ক্লিক করতে হবে এই লিঙ্কে -  https://uidai.gov.in/en/contact-support/feedback.html৷

এই ধরনের যে কোনও অভিযোগ থাকলে যথাযথভাবে তা সমাধান করা হবে। 

আধার বাতিল নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে লাগাতার কেন্দ্রর উদ্দেশে আক্রমণ শানিয়েছেন। বলেছেন, 'রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে'। 

যদিও এই অভিযোগকে সর্বৈব মিথ্যে বলে দাবি করা হয়েছে বিজেপি শিবির থেকে। শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দফতরের ভুলে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে', পোস্ট শুভেন্দু অধিকারীর। 

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, 'সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে। ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। 'বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না'। এই আবহেই কেন্দ্রীয় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর  আশ্বাস দিয়ে জানিয়েছেন, 'যাঁদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, তাঁদের জন্য আলাদা ই মেল আইডি, হোয়াটস অ্যাপ নম্বর, আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল-আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে।'   

এদিকে আবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব'। এই পরিস্থিতিতে এখন সমাধানের পথ খুঁজছে সাধারণ মানুষ। 


আরও পড়ুন: অদম্য জেদ ! রবিবার মা হয়েই সোমবার উচ্চমাধ্যমিক দিলেন নাজমা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget