এক্সপ্লোর

Lakshmir Bhandar: হাজার থেকে দেড় হাজার, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ায় সাধারণ মানুষ খুশি না অখুশি?

Lakshmir Bhandar Reaction: এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'জেনারেল কাস্টে'র মহিলারা মাসে ১ হাজার টাকা করে ভাতা পেতেন। এবার তা ৫০০ টাকা করে বাড়ল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোটমুখী বাজেটে আশা, আইসিডিএস, সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে।
  • মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য মাসিক ভাতা এবং লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি।
  • লক্ষ্মীর ভান্ডারে জেনারেল ও তফশিলি জাতি-উপজাতির মহিলাদের ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
  • বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা শুক্রবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: ভোটমুখী বাজেটে কার্যত কল্পতরু রাজ্য সরকার। আশা কর্মী, ICDS কর্মী, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে প্যারা টিচার, সকলের সাম্মানিক বাড়ানো হয়েছে। মাধ্যমিক পাশ করলেই বেকারদের জন্য ভাতা ঘোষণা হয়েছে। জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারেও বরাদ্দ বেড়েছে।

এই ভোট অন অ্যাকাউন্টসে সন্তুষ্ট হাতিবাগানের দত্ত পরিবার। মোনালিসা দত্ত পেশায় আশা কর্মী। এতদিন ৫ হাজার ২৫০ টাকা মাসিক ভাতার পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ হাজার টাকা পেতেন তিনি। এবার আশা কর্মীদের সাম্মানিক বেড়ে হবে ৬ হাজার ২৫০ টাকা, এবং লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন দেড় হাজার টাকা। অর্থাৎ দেড় হাজার টাকা বাড়তি পাওনা হবে তাঁর। ছেলে রোহিত দত্ত, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। 'বাংলার যুব সাথী' প্রকল্পে ৫ বছরের জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা পাবেন তিনি। হাতিবাগানের বাসিন্দা রোহিত দত্ত বলছেন, 'যে অ্যামাউন্টটা ঢুকছে, ওতে আমরা কিছু হলেও ব্যবহার করতে পারব। যেমন আমরা বই কিনতে পারব। খুব ভাল লাগছে। মায়ের থেকে তো সবসময় চাওয়া যেতে পারে না! আর আমরাও বড় হচ্ছি। কলেজের বইপত্রগুলো আমরা ওই টাকায় কিনতে পারব। আমাদের এটাও সুবিধা হবে।'

এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'জেনারেল কাস্টে'র মহিলারা মাসে ১ হাজার টাকা করে ভাতা পেতেন। এবার তা ৫০০ টাকা করে বাড়ল। অর্থাৎ এখন থেকে 'জেনারেল কাস্টে'র মহিলারা মাসে দেড় হাজার টাকা করে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ভাতা পাবেন। তফশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১ হাজার ২০০ টাকা করে ভাতা পেতেন। সেখানেও বাড়ছে ৫০০ টাকা। কিন্তু তাতে মহিলারা কি সন্তুষ্ট?

দুর্গাপুরের লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ও বাসিন্দা বাবলি শর্মা বলছেন, 'আমি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করিনি এবং পাইও না বা নিতেও চাই না। সবাই সুস্থভাবে চাকরি পেতে পারে, আমার মনে হয় সেটার দিকে নজর দেওয়া উচিত।' রাসবিহারীর বাসিন্দা অঞ্জু সিংহ বলছেন, 'হাজার, দেড় হাজার টাকায় কিছু হয় নাকি?' দুর্গাপুরের শিলা মণ্ডলরা আবার দেড় হাজারেই ভীষণ উপকৃত। দুর্গাপুরের লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ও বাসিন্দা শিলা মণ্ডল বলছেন, 'আরও ভাল লাগছে। হাজার টাকাতেই ভাল উপকার পেয়েছি। দেড় হাজার টাকা হওয়াতে আমি আরও উপকার পাব।'

শুক্রবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা ঢুকতে শুরু করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য বলছেন, 'উনি হয়তো ভুলে গেছেন আমরাও মানুষ। উনি বললেন আজ থেকে টাকা ঢুকবে। এই কাজ আমরা করছি বলেই আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অথচ আমাদেরই দিলেন না'। জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধির প্রস্তাব জনমোহিনী তো বটে। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? সরকারি কোষাগারের হালই বা কী হবে? সে প্রশ্নটাও ভাবাচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget