এক্সপ্লোর

Basirhat News: বসিরহাটের নার্সিং কোচিং সেন্টার থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, গণধর্ষণ করে খুনের অভিযোগ !

Crime News: আর জি কর মেডিক্য়ালে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ক্ষত এখনও দগদগে। তার মধ্য়েই এবার উত্তর ২৪ পরগনা থেকে সামনে এল মারাত্মক অভিযোগ !

সমীরণ পাল, বসিরহাট : বসিরহাটের নার্সিং কোচিং সেন্টার থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যুবতীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। আজারুদ্দিন মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

আর জি কর মেডিক্যালে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই এবার উত্তর ২৪ পরগনা থেকে সামনে এল মারাত্মক অভিযোগ ! বেসরকারি নার্সিং কোচিং সেন্টার থেকে উদ্ধার হল যুবতীর ঝুলন্ত দেহ। গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করল পরিবার।

এনিয়ে মৃতার বাবা বলেন, আগে আমি শুনেছি মেয়েকে একটা ছেলে বিরক্ত করত। আমি শুনেছি ও খুব প্রভাবশালী মানুষের কোনও ঘনিষ্ঠ। পরিকল্পনা করে ওকে খুন করা হয়েছে। মেরে দেওয়ার পরে ওকে গলায় দড়ি দিয়ে ঝোলানো হয়েছে। এইসব ছেলেদের একদম ফাঁসিতে ঝোলানো উচিত। 

মৃতার স্বামীর দাবি, পরিচিত এক যুবকের সঙ্গে নার্সিং কোচিং সেন্টারের সেমিনারে যোগ দিতে এসেছিলেন ওই যুবতী। সেখানে আসার পর স্বামীর সঙ্গে কথাও হয়েছিল। কয়েক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যুর খবর পান স্বামী।

মৃতার স্বামী বলেন, 'বসিরহাটে একটা ছেলের সঙ্গে কাজের জন্য এসেছিল। কাজে ডেকে এনে ওই ছেলে ওকে মেরে দিয়েছে। এখানে ওই ছেলের অনেক ক্ষমতা আছে। সেই ক্ষমতার বলে আমার স্ত্রীকে খুন করেছে। আমি চাই ওঁর যে খুনি, সেই খুনির যেন সঠিক বিচার হয়।'

মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে, আজহারউদ্দিন মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

অতীতে অপর এক ঘটনা...

এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২১ সালে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল নদিয়ার কৃষ্ণনগরে। ২০২১ সালের ৪ এপ্রিল ঘটনাটি ঘটেছিল। সেই সময় খ্রিস্টানদের বিশেষ উৎসব চলছিল, গোটা এলাকা তাতে মেতেছিল। সেই সময় কিছু যুবক একজন মহিলাকে তার বন্ধুর নাম করে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে ওই মহিলাকে বন্ধু ও চারজন মিলে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। গোটা ঘটনা বাড়ি ফিরে তার স্বামীকে জানান। শেষ পর্যন্ত সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন নির্যাতিতা। ৩৭৬ ডি এবং ৩০৬ আইপিসিতে দোষীদের সাজা ঘোষণা হয়। ৩৭৬ ডি-তে যাবজ্জীবন এবং তার সঙ্গে কুড়ি হাজার টাকা ফাইন করা হয়। ৩০৬ ধারাতে ১০ বছর জেল এবং ১০ হাজার টাকা ফাইন। গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে গত জানুয়ারি মাসেই দোষী সাব্যস্ত করেন কৃষ্ণনগর ফাস্ট ট্রাক আদালতের বিচারক। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Baruipur Incident:বারুইপুর নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায়
বারুইপুর নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন করে তদন্ত পুলিশের
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
বিশ্বাস থাক বরুণে
বিশ্বাস থাক বরুণে

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live
Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget