এক্সপ্লোর

Barasat Municipality: দলের নির্দেশে, নাকি ব্যক্তিগত কারণে ? বারাসাত পুরসভার প্রধানের পদত্যাগ-পর্ব ঘিরে বিতর্ক

TMC News: একের পর এক পুরসভার প্রধান, উপপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ। বৃহস্পতিবার তৃণমূলের তরফে এই নির্দেশ আসার পর থেকে দলের অন্দরেই তুঙ্গে উঠেছে তরজা।

সমীরণ পাল, বারাসাত : কেন পদত্যাগ করলেন বারাসাত পুরসভার প্রধান। দলের নির্দেশে ? নাকি ব্যক্তিগত কারণে ? এই নিয়ে তৃণমূলের অন্দরেই শোনা যাচ্ছে দ্বিমত। এদিকে বনগাঁর পুরপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে এবার ডেডলাইন বেঁধে দিল দল।

একের পর এক পুরসভার প্রধান, উপপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ। বৃহস্পতিবার তৃণমূলের তরফে এই নির্দেশ আসার পর থেকে দলের অন্দরেই তুঙ্গে উঠেছে তরজা। আর এরই মধ্যে এবার বারাসাত পুরসভার প্রধানের পদত্যাগ-পর্ব ঘিরে তৈরি হল বিতর্ক। ব্যক্তিগত কারণে বারাসাত পুরসভার পুরপ্রধান পদত্যাগ করেছেন বলে দাবি করল স্থানীয় নেতৃত্ব। অন্যদিকে উল্টো দাবি করলেন বিদায়ী পুরপ্রধান। বারাসাতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, "বারাসাতের পুরপ্রধান পদত্যাগ করেছেন। উনি ব্যক্তিগত কারণ লিখেছেন। আমাদের কিছু বলেননি। এটা ওঁর নিজস্ব ব্যাপার। ওঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কারণ নিয়মটা হচ্ছে, আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ পুরপ্রধানকে এবং উপপুরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছেন।" 

যদিও বারাসাত পুরসভার বিদায়ী পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "আমার যিনি সাংগঠনিক জেলার সভাপতি তিনি সকালবেলা আমাকে ফোন করে বললেন, ওঁর কাছে দলের নির্দেশ পাঠানো হয়েছে ওপরতলা থেকে যে আমি যেন ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করি। ভাইস চেয়ারম্যানের কাছেই তো রেজিগনেশনটা দিলাম।" 

এই চাপানউতরের মাঝেই  বৈঠক ডেকে নতুন পুরপ্রধান কে হবেন, তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দল। বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত বলেন, "ব্যক্তিগত কারণে আজ তিনি পদত্যাগ করেছেন। কয়েক ঘণ্টার নোটিসে আমরা SDO এবং DM-এর পারমিশন নিয়ে বোর্ড মিটিং ডাকি। বোর্ড মিটিংয়ে আমি প্রিসাইড করি। এবং আমরা নতুন চেয়ারম্যান হিসাবে শ্রী সুনীল মুখার্জিকে নির্বাচিত করি।" এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সদস্য তাপস মিত্র বলেন, "বারাসাতের সাংসদ কাকলি দেবী বলছেন তিনি ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন দলের কাছে ভাইস চেয়ারম্যানের কাছে। আবার অশনি মুখার্জি বলছেন তিনি দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন। তাঁদের মধ্যে দ্বন্দ্বটা এমন এক জায়গায় রয়েছে যে আসল সত্যটা কিন্তু কেউ স্বীকার করছেন না।" 

বারাসাত পুরসভায় যখন এই পরিস্থিতি, তখন উত্তর ২৪ পরগনায় আরেক পুরসভায় আবার পুরপ্রধানকে পদত্যাগের জন্য 'ডেডলাইন' বেঁধে দিল দল। বৃহস্পতিবার বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয় দলের তরফে। কিন্তু এরপরও তিনি পদত্যাগ না করায় এবার সময় বেঁধে দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হল। এই নিয়ে শনিবার কাউন্সিলরদের নিয়ে বৈঠকও করেন বনগাঁর তৃণমূল জেলা সভাপতি। সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "আগামী ৭ দিনের মধ্যে অর্থাৎ ১৫.১১.২৫ তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন। অন্যথা দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। এই চিঠিটা আজকে ওঁর কাছে পাঠানো হচ্ছে।" এ প্রসঙ্গে বনগাঁ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, "২২টা ওয়ার্ডের মানুষ যেন পুর পরিষেবা থেকে বঞ্চিত না হন এবং বনগাঁর মানুষ যেন পুর পরিষেবাটা পান। না হলে কিন্তু আন্দোলন কোথাও থেমে থাকবে না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget