এক্সপ্লোর

North 24 Paraganas: বোমাবাজি ও দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার ৫

North 24 Paraganas: তেহাটার বাসিন্দা মহম্মদ জিয়ারুল মোল্লার কথায়, 'রাতে দুমদাম বোম পড়ে। ঘুমোতে পারি না। পার্টিগুলো আতঙ্কে রেখে দিয়েছে। পুলিশ এসে দেখে চলে যায়। কোনও সাহায্য পাই না।'

সমীরণ পাল, শাসন (উত্তর ২৪ পরগনা): উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) শাসনে বোমাবাজি ও দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় ৫ জনকে গ্রেফতার (arrest) করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে ২২টি তাজা বোমা উদ্ধার (bomb recovered) করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র। তেহাটার ঘোষপাড়া এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চলছে রাজনৈতিক চাপানউতোর।

দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার

উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটায় দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার ৫। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। উদ্ধার ২২টি তাজা বোমা। শুক্রবারের তাণ্ডবের পর থেকে থমথমে গোটা এলাকা। জনশূন্য রাস্তাঘাট। ঘোষপাড়ায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আতঙ্কের মধ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। 

শাসনের তেহাটার বাসিন্দা মহম্মদ জিয়ারুল মোল্লার কথায়, 'রাতে দুমদাম বোম পড়ে। ঘুমোতে পারি না। পার্টিগুলো আতঙ্কে রেখে দিয়েছে। পুলিশ এসে দেখে চলে যায়। কোনও সাহায্য পাই না। আমরা শান্তি চাই। অশান্তি চাই না।'

অপর বাসিন্দা খাদিজা বিবি বলছেন, 'বোম পড়ছে এখানে ওখানে। বাচ্চা নিয়ে কোথায় যাব? পুলিশ কিছু করে না। পুলিশ এসে আমাদের দোষারোপ করে। বলে এরাই সব। এদের তোল!'

রামপুরহাট হত্যাকাণ্ডে রাজ্য রাজনীতি উত্তাল

যখন রাজ্য রাজনীতি উত্তাল রামপুরহাট নিয়ে, তখন বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই ঘিরে তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটা। ২টি বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ওঠে। চলে বোমাবাজি। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘোষপাড়ায় অভিযান চালিয়ে একটি বাঁশবাগান থেকে ২২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সিআইডি-র বম্ব স্কোয়াড শাসন থানা থেকে ৫০০ মিটার দূরে একটি ফাঁকা জায়গায় উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। 

আরও পড়ুন: Murshidabad News: ধারাল অস্ত্রের কোপ ভিন্ন ভাবে সক্ষম যুবককে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন! দাবি পরিবারের

পুলিশ সূত্রে খবর

অশান্তির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি গুলি ভর্তি রিভলভার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারাসাত পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, 'কাল পর্যন্ত ৫ জন অ্যারেস্ট হয়েছে। আমরা কিছু তাজা বোম ও আর্মস রিকভারি করেছি। আজও রেড চলছে।'

শাসনে দুষ্কৃতী তাণ্ডব। পুলিশি ধরপাকড়ে উদ্ধার বোমা ও বেআইনি অস্ত্র। শুরু রাজনৈতিক চাপানউতোর। 

বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ বলেন, 'রামপুরহাটের বগটুইয়ের প্রতিচ্ছবি। সারা বাংলায় এখন থেকে এধরনের ঘটনা ঘটবে। নিজেদের মধ্যে খুনোখুনি। বিরোধী শূন্য করার পরিণাম। শাসনে সরকারি জমি দখল। ভেড়ি, মাটি ভরাট। লেনাদেনার ব্যাপার। সেই ঘাটতি থেকেই এই ঘটনা।'

বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মতিয়ার সাঁপুই বলেন, 'এসডিপিও, আইসি খুবই ভাল কাজ করছেন। তিনি কথা দিয়েছিলেন রাতের মধ্যে গ্রেফতার করবেন। ধরেছেন। শাসনে ৩৪ বছরের অপশাসন সুশাসনে পরিণত হয়েছে।'

সব মিলিয়ে শাসন আছে শাসনেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget