এক্সপ্লোর

Duttapukur Incident:ছিন্নভিন্ন পড়ে দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণ দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায়

North 24 Parganas:বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপে উঠল দত্তপুকুর। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ৬-৭ জনের মৃত্য়ু হয়েছে

সমীরণ পাল, দত্তপুকুর: এগরা, বজবজের পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল দত্তপুকুরের বেআইনি বাজি কারখানা (Duttapukur Incident)। রবিবার সকালের ওই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে। যদিও স্থানীয়দের দাবি, নিহতের সংখ্যা ৮। হাসপাতালে ভর্তি ৩ শিশু-সহ ২ জন। এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে তার অভিঘাতে একাধিক বাড়ি ভেঙে পড়ে। ঘটনাস্থলে একাধিক দেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। সব মিলিয়ে এগরার ভয়ঙ্কর স্মৃতি ফেরাল দত্তপুকুর।

কী জানা গেল?
বিক্ষুব্ধ স্থানীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া, শাসকদলের যোগসাজসেই এই বেআইনি বাজির কারবার চলত। আরও নির্দিষ্ট করে বললে, প্রশাসনের বিরুদ্ধে প্রত্য়ক্ষ মদতের অভিযোগ এনেছেন তাঁরা। নাম জড়িয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। স্থানীয়দের বক্তব্য, তিনি সব জানতেন। তার পরও চলত বেআইনি বাজির কারবার। এই নিয়ে বার বার অভিযোগ জানিয়ে প্রশাসনের ঘুম ভাঙেনি প্রশাসনের, দাবি করছেন স্থানীয়রা। এদিন বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। ভাঙচুর চলে অভিযুক্তের বাড়িতেও। ঘটনা হল, গত ১৬ মে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী থেকেছিল পূর্ব মেদিনীপুরের এগরা। সে বার ভানু বাগ নামে এক ব্যক্তির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিলেন ভানু বাগও। শরীরের ৮০% পুড়ে গিয়েছিল। তবে বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান তিনি। ঝলসে যাওয়া অবস্থাতেই এলাকা ছেড়ে ওড়িশায় রওনা দিয়েছিলেন বেআইনি বাজি কারখানার মালিক, দাবি ছিল পুলিশের। বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু, ভর্তি করা হয় এফএমএমসিএইচ হাসপাতালে। সেখানে তিনি জানিয়েছিলেন, অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কটকের রুদ্র হাসপাতালে। কিন্তু দত্তপুকুরের 'ভানু বাগ' কে? এই নিয়ে শামসুল নামে এক ব্যক্তির কথা জানা গিয়েছে। শামসুল স্থানীয় তৃণমূল কর্মী, দাবি স্থানীয়দের। তাঁরই বাড়িতে ওই বেআইনি বাজি কারখানা চলত।           

আর যেখানে...
তবে এগরা ও দত্তপুকুরের মাঝে বজবজের ঘটনাও এদিন মনে পড়ে গিয়েছে অনেকের। গত ২২ মে ২২ মে বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছিল। তার আগে, ২০ মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। সেই তালিকায় এদিন নয়া সংযোজন। প্রশ্ন একটাই। এসবের শেষ কোথায়?

আরও পড়ুন:এবার গাজিয়াবাদ, রাজমিস্ত্রীর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের !

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget