এক্সপ্লোর

Arjun Singh: সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ

Arjun on Mamata Election: আমডাঙার সভায়, সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ।

উত্তর ২৪ পরগনা: সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের অস্বস্তি বাড়ালেন সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। আমডাঙার সভায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন,'বিরোধীরা বলছে, বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, তৃণমূলে এসেও মন্ত্রী হয়েছেন। দিদিমণি সব গটআপ করে দিয়েছেন, এর কোনও উত্তর আমরা দিতে পারছি না।'

'ত্রুটি ঠিক না করতে পারলে ২০২৪-এর ভোটে তার ফল ভুগতে হবে'

অর্জুন সিংহ আরও বলেন,' বিরোধীরা আমাদের থেকে প্রচারে এগিয়ে আছে। আর আমরা এগিয়ে আছি দলেরই নেতাদের কোণঠাসা করতে। শাসকদল হয়েও সাগরদিঘিতে ১৭টি বুথে তৃণমূলের এজেন্ট ছিল না। কারণ আমাদের ওভারকনফিডেন্স ছিল, আমরা জিতে যাব। আমরা ক্ষমতায় আছি, পুলিশ আমাদের কথা শুনবে। এই ওভারকনফিডেন্স ২০০৮ সালে বামেদেরও এসেছিল। আমডাঙাতেও আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে। ত্রুটি ঠিক না করতে পারলে ২০২৪-এর ভোটে তার ফল ভুগতে হবে।'

  গত মাসে, গ্রেফতার (Arrest) হয়েছিলেন সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) ভাই সঞ্জয় সিংহ (Sanjay Singh)। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে ২ শ্রমিক সংগঠনের বিবাদ চলে। সেই ঘটনায় আগেই গ্রেফতার হন ২জন। এবার এক সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল জগদ্দল থানার সামনে। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।  

দুর্নীতির অভিযোগ, গ্রেফতারি নিয়ে সে বার অর্জুন সিংহ বলেছিলেন ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখছে। টাকার পাহাড় দেখা যাওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ । তিনি আরও বলেন, ‘ ২ জন চুরি করেছে, ৯৮ শতাংশের উপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে । তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ফেরা দোর্দণ্ডপ্রতাপ নেতা বললেন, ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’।

আরও পড়ুন, 'KK-র মৃত্যু, দইচিঁড়ে মেলা-কাণ্ডে কেউ গ্রেফতার হয়েছে?' তোপ দিলীপের

অপরদিকে, এরই সঙ্গে তার সংযোজন, ' টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে। মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। '

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget