এক্সপ্লোর

Dilip Ghosh: 'KK-র মৃত্যু, দইচিঁড়ে মেলা-কাণ্ডে কেউ গ্রেফতার হয়েছে?' তোপ দিলীপের

Dilip on Jinedra: পানিহাটিকাণ্ডে ৩ জন মারা যায়, মারাত্মক অব্যবস্থাপনায় প্রাণ দিয়েছিলেন বিখ্যাত গায়ক কেকে। কেউ কি গ্রেফতার হয়েছে ? শাসকদলকে বড় প্রশ্নের সামনে রাখলেন দিলীপ ঘোষ।

কলকাতা: আসানসোল কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) গ্রেফতারি নিয়ে শাসকদলকে (TMC) তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোশ্যাল পোস্টে জিতেন্দ্রর ইস্যুর পাশাপাশি, পানিহাটির মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনাকেও টানলেন। গায়ক কেকে-র (Singer KK) মৃত্যুর ইস্যু নিয়েও শাসকদলের দিকে তুললেন প্রশ্ন।

কেউ কি গ্রেফতার হয়েছে ?

এদিন জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার ইস্যুতে ফেসবুকে একটি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারিকে। অথচ গতবছর পানিহাটির দইচিঁড়ে মেলায়, পদপিষ্ট হয়ে ৩ জন মারা যায়। মারাত্মক অব্যবস্থাপনায় প্রাণ দিলেন বিখ্যাত গায়ক কেকে। কেউ কি গ্রেফতার হয়েছে ? হয়নি। কারণ তাঁরা শাসকদলের লোক।'

আরও পড়ুন, কীভাবে খুন হয়েছিল ছেলে ? বলতে গিয়ে আদালতে অসুস্থ অভিজিৎ-র মা

দইচিঁড়ে মেলা-কাণ্ড

প্রসঙ্গত, রাজ্যে গতবছর ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনারগুলির মধ্যে অন্যতম পানিহাটির দইচিঁড়ে মেলায়, পদপিষ্ট হয়ে মৃত্যু এবং কলকাতায় অনুষ্ঠান করতে এসে কেকে-র মৃত্যু। গতবছর জুন মাসে উত্তর ২৪ পরগনার পানিহাটির (panihati) দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। এঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সেসময়। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনা হয়েছিল। পরে তিনজনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

কেকে-র মৃত্যু

অপরদিকে, গতবছর ঠিক তার পরের মাসেই কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়েন কেকে।  কেকে-কে দেখতে ভিড় উপচে পড়েছিল নজরুল মঞ্চে। সেখানে গান গাইতে গাইতেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন কেকে। হোটেলেও ফিরে যান। কিন্তু সেখানেও অসুস্থতা কাটেনি। হোটেলে অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত (KK Death) বলে ঘোষণা করেন। আর এরপরেই ওঠে বিতর্কের ঝড়। 

আসানসোলে কী হয়েছিল ?

এদিকে, বাইশের শেষে আরও একটি মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় আসানসোল। গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি, যিনি জিতেন্দ্রর স্ত্রী।  ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়। সেই ঘটনায় অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget