এক্সপ্লোর

Arjun Singh: মুচলেকার পর এবার পদত্যাগপত্র লেখানোর ফরমান, দলবদল রুখতে ফের কড়া অর্জুন

এবার একধাপ এগিয়ে আগেভাগেই পদত্যাগপত্র লেখানোর কথা বললেন তিনি। যাতে জয়ের পর দলবদল করলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে কাউন্সিলর পদ ছেড়ে যোগ দিতে হয়। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জেতার পর যাতে কেউ দল ছাড়তে না পারেন সেজন্য আগে থেকেই লিখিয়ে নেওয়া হবে পদত্যাগপত্র। জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। বিজেপি (BJP) কাউকে বিশ্বাস করতে পারছে না, পাল্টা কটাক্ষ তৃণমূলের (TMC)। এদিকে, গেরুয়া শিবিরের বৈঠকে চার বিধায়কের অনুপস্থিতিতেও জল্পনা চলছে। 

ব্যারাকপুরের  বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহ বলেন, জেতার পর যাতে কেউ দল ছাড়তে না পারেন সেজন্য আগে থেকেই লিখিয়ে নেওয়া হবে পদত্যাগপত্র। 

মুচলেকার পর এবার পদত্যাগপত্র লেখানোর ফরমান। পুরভোটের (Municipality Corporation) পর দলবদল রুখতে ফের কড়া বার্তা অর্জুন সিংহের। একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছেন একঝাঁক বিধায়ক।

এই পরিস্থিতিতে বিজেপির তরফে পুরভোটে জিতে, কেউ যাতে অন্য দলে যোগ দিতে না পারেন, তার জন্য গত সপ্তাহে দলীয় নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

এবার একধাপ এগিয়ে আগেভাগেই পদত্যাগপত্র লেখানোর কথা বললেন তিনি। যাতে জয়ের পর দলবদল করলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে কাউন্সিলর পদ ছেড়ে যোগ দিতে হয়। বিজেপি সাংসদ তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশে এমন বার্তা দিতেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। সেই উপলক্ষে সোমবার উত্তর ২৪ পরগনার গোপালনগরে প্রশিক্ষণ শিবির করে বিজেপি।

বনগাঁ, গোবরডাঙা, হরিণঘাটা, কল্যাণী ও গয়েশপুর পুর এলাকার বিজেপি কর্মীদের নিয়ে হয় প্রশিক্ষণ শিবির। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বৈঠকেই গরহাজির ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর হরিণঘাটা ও কল্যাণীর বিজেপি বিধায়ক অসীম সরকার এবং অম্বিকা রায়। কেন এই বিজেপি বিধায়করা উপস্থিত থাকলেন না? গোষ্ঠী কোন্দল না অন্য কারণ? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

এবিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক জানিয়েছেন, বিধানসভায় বৈঠক থাকায় তিনি প্রশিক্ষণ শিবিরে যেতে পারেননি। বাকি তিন বিজেপি বিধায়কের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, তাঁদের প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget