এক্সপ্লোর

BJP MLA Ratna Debnath: "যদি আমার নাম করে কেউ কিছু করতে চায়...", কী নিয়ে হুঁশিয়ারি পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের ?

BJP MLA Ratna Debnath Warnings: তোলাবাজি রুখতে এবার কড়া পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের।

উত্তর ২৪ পরগনা:  দল সদ্য ক্ষমতায় আসার পর, বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধ একের পর এক তোলাবাজির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই আবহে তোলাবাজি রুখতে এবার কড়া দাওয়াই পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের।

আরও পড়ুন,  “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য

বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, টাকা চাইতে আসলে মোবাইলে ছবি তুলে রাখবেন। যদি আমার নাম করে কেউ কিছু করতে চায়, তাহলে বলবেন বিধায়কের সই করা নথি নিয়ে আসতে। বিধায়িকার যদি প্যাড থাকে, আমার সই আছে কিনা’ দেখে নিতেও বলেন তিনি। রত্না দেবনাথের কথায়, ভয় পাবেন না। ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে। সাহস করে এগিয়ে আসুন না।পানিহাটিতে যেন কোন তোলাবাজ না থাকে, কোন থ্রেট কালচার না থাকে', পানিহাটিতে অনুষ্ঠান মঞ্চে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।

রাজ্যে পালাবদলের পর, সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধ তোলাবাজির অভিযোগ উঠেছে। যা নিয়ে কম বিতর্ক হয়নি। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দলের গ্রুপে খোলা চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন,   বিভিন্ন স্তরে কিছু কর্মীর অনভিপ্রেত কার্যকলাপ নজরে পড়ছে। দলীয় নীতির বাইরে গিয়ে কাজ করলে, সেই দায় দল নেবে না। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে, সংগাঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেনও ক্ষুন্ন না হয়, স্পষ্ট করে দেন সেই চিঠিতে শমীক ভট্টাচার্য।

অপরদিকে, ডাকঘর, রেল-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ঘুষ নিলেই CBI-কে জানান। সম্প্রতি পোস্টার দিয়ে এমনই প্রচার করতে শুরু করেছে CBI। নিজাম প্যালেসে লাগানো হয়েছে পোস্টার। 'ঘুষ দেবেন না', জনসাধারণের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে এবার প্রচারে নামল খোদ কেন্দ্রীয় এজেন্সি CBI. নিজাম প্যালেসে লাগানো হল পোস্টার। তাতে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষায় লেখা আছে, ব্যাঙ্ক, ডাকঘর, রেল-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কেউ ঘুষ চাইলে CBI-কে জানান। এর জন্য ইমেল ID এবং ফোন নম্বরও দেওয়া হয়েছে।রাজ্যে পালাবদলের পর নতুন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এখন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারে CBI. এই আবহেই যাতে কোনও কেন্দ্রীয় সরকারি আধিকারিক বা কর্মী ঘুষ নিতে না পারেন, তার জন্য প্রচার শুরু করেছে CBI. 

 

Advertisement

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget