এক্সপ্লোর

North 24 Parganas: ছবি তোলার জন্য পড়ুয়াদের পাতে ডিম, কমলালেবু! কাঠগড়ায় দেগঙ্গার স্কুল

Mid Day Meal: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এই স্কুলের পড়ুয়াদের হাতে পৌঁছেছিল কমলালেবু। পাতে পড়েছিল ডিম। কিন্তু পেটে ঢোকেনি কোনওটাই।

সমীরণ পাল, দেগঙ্গা: রাজ্যে কেন্দ্রীয় দল (Central Team) আসার আগে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার (Deganga) দক্ষিণ কলসুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে মিড ডে মিল নিয়ে দুর্নীতির নতুন অভিযোগ উঠল। অভিভাবকদের অভিযোগ, ডিম, কমলালেবু নিয়ে পড়ুয়াদের সঙ্গে ছবি তোলার পর, তা নিয়ে নেন প্রধান শিক্ষক। 

মিড ডে মিল নিয়ে দুর্নীতির নতুন অভিযোগ: এই মাস থেকেই, স্কুল পড়ুয়াদের মেনুতে ডিম, মাংস ও মরসুমি ফল যোগ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই মতো উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এই স্কুলের পড়ুয়াদের হাতে পৌঁছেছিল কমলালেবু। পাতে পড়েছিল ডিম। কিন্তু পেটে ঢোকেনি কোনওটাই। অভিযোগ, খাওয়ার জন্য় নয়। ছবি তোলার জন্য পড়ুয়াদের দেওয়া হয় এইসব! ছবি তোলার পর, ক্ষুদেদের হাত থেকে ফিরিয়ে নেওয়া হয় ডিম, কমলালেবু। দেগঙ্গার কলসুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। শুধু তাই নয়, পডুয়াদের সংখ্যাতেও গরমিলের অভিযোগ উঠেছে।

এক অভিভাবকের অভিযোগ, “বাচ্চাদের মুখ থেকে খবর পেয়েছি, ৫-১০জন বাচ্চা আসে। ৪৫-৫০ জন সিগনেচার করছে। ডিম, কমলালেবু দেওয়া নেওয়ার পর হেড স্য়র ছবি তুলে সেগুলো নিয়ে নিয়েছে।’’ শনিবার প্রধান শিক্ষককে ঘিরে ধরে, স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষক অবশ্য অভিযোগ কিছুটা স্বীকার করে নিয়েছেন।

দক্ষিণ কলসুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্র প্রধান শিক্ষক বলেন, “আমাদের অফিস থেকে বলা হয়েছে, আপনাদের সপ্তাহে ২০ টাকা দেওয়া হবে। যদি আপনারা ছবি করে না পাঠান, তাহলে দেওয়া হবে না। আমরা আগের দিনই দিয়েছিলাম। সেদিন ক্য়ামেরা ছিল না তাই ছবি তোলা হয়নি। একটা কমলার দাম ৮টাকা। ডিম ৭টাকা। আমাদের ৬টা ৬৬ পয়সা করে দেওয়া হয়। ফেরত নিয়েছি। এটা উচিত হয়নি। ভুল হয়েছে।’’

পঞ্চায়েত ভোটের আগে, পড়ুয়াদের মিড ডে মিলে ডিম, মুরগির মাংস ও মরসুমি ফল যোগ হওয়ায়, অতিরিক্ত ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু আরও ২০ টাকা করে খরচ বাড়বে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কিন্তু সেই পুষ্টি ঠিকমতো পৌঁচচ্ছে তো পড়ুয়াদের কাছে? সেই প্রশ্নই তুলে দিল দেগঙ্গার দক্ষিণ কলসুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের এই ঘটনা।

আরও পড়ুন: Birbhum : 'জলের ব্যবস্থা না করলে ভোট কাউকে নয়', ময়ূরেশ্বরে 'দিদির দূত'-কে বার্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget