এক্সপ্লোর

CM Mamata Banerjee: নৈহাটিতে বড় মা-এর কাছে মুখ্যমন্ত্রী, এলাকার উন্নয়নে নতুন কোন ঘোষণা তাঁর ?

CM Mamata Banerjee On Nahati Baroma Temple: বড়-মার মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এলাকার উন্নয়নে নতুন কোন ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

উত্তর ২৪ পরগনা: সদ্য উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। যেখানে ৬ কেন্দ্রেই সবুজ ঝড়। বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রার্থীরা। এমনই এক আবহে এদিন বড়-মার মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এলাকাবাসীর জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নৈহাটিতে বড় মা-এর কাছে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,' বড় মায়ের মন্দিরে যাতায়াতের জন্য যে ফেরিঘাটের ব্যবহার করা হয়, তার নব নামকরণ হবে মায়ের নামে। এবং আমি রাজ্য সভার সাংসদ তহবিল থেকে এই ফেরিঘাটের মান উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা প্রদান করব। এছাড়াও এই অঞ্চলে বসবে উচ্চ বাতিস্তম্ভ। এবং পুলিশফাঁড়ি। এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য, এলাকার সকল জনপ্রতিনিধি-সহ মা-মাটি-মানুষের সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।'

  তৃণমূল প্রার্থীকে খালি হাতে ফেরালেন না বড় মা

উপনির্বাচনের সকালে বড়-মার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে অপেক্ষারত সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী। কেন সাধারণের জন্য মন্দির বন্ধ , অথচ দর্শন করছেন রাজনীতিকরা, প্রশ্ন তুলেছিলেন অপেক্ষারত মানুষজন। উপনির্বাচনের ফল দেখল, তৃণমূল প্রার্থীকে খালি হাতে ফেরালেন না বড় মা। ভোট দিয়ে আশীর্বাদ করলেন নৈহাটির মানুষও। নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে। আগের থেকেও বেশি ব্যবধানে। আর এবার তাই বড় মার কাছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির

নৈহাটি উপনির্বাচনে জেতার পর, মুখ্যমন্ত্রীর বড়মা-র মন্দিরে পুজো দিতে যাওয়া 'তাৎপর্যপূর্ণ'

মঙ্গলবার বিখ্যাত মন্দিরে পুজো দিলেন তিনি। রাজ্যে উপনির্বাচনে ৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হয়েছে। নৈহাটি উপনির্বাচনে জেতার পর, মুখ্যমন্ত্রীর বড়মা-র মন্দিরে পুজো দিতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নৈহাটির বড় মা এক সময় ভবেশ-কালী নামেই পরিচিত ছিল। ছিল বাড়ির পুজো, কিন্তু এখন বড় মা সর্বজনের। লাখো লাখো মানুষের আস্থার আশ্রয়।   তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড় মা। বড়-মা-র টানে সারা বছর দূর দূরান্ত , ভিনরাজ্য, এমনকী বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা। ভক্তমনে বিশ্বাস, বড়-মার কাছে সৎভাবে কিছু চাইলে তিনি ফেরান না। বড়-মার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তের উপর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget