এক্সপ্লোর

Ashokenagar : "যেসব জনপ্রতিনিধি দাদাগিরি করবেন তাঁরা দলে থাকতে পারবেন না", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

TMC MLA Narayan Goswami : আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। বিভিন্ন জায়গায় চলছে কর্মী সম্মেলন

সমীরণ পাল, অশোকনগর : যেসব নির্বাচিত জনপ্রতিনিধি দাদাগিরি করবেন তাঁরা দলে থাকতে পারবেন না। এই ভাষাতেই দলীয় নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (TMC MLA Narayan Goswami)। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী গতকাল দলীয় এক মঞ্চে বক্তব্য রাখার সময় বলেন, যাঁরা এই দলের মধ্যে থেকে দাদাগিরি করবেন, মানুষের ওপর অত্যাচার করবেন বা মানুষকে দুঃখ দেবেন, ব্যথা দেবেন, আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বলছি, তাঁরা তৃণমূল কংগ্রেসে থাকতে পারবেন না। তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে, মাথা নিচু করে মানুষকে পরিষেবা দিতে হবে।

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে দলীয় নেতাদের ঠিক এই ভাষাতেই সতর্ক করতে শোনা গেল উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে।

আরও পড়ুন ; মহেশতলায় ভাইকে গুলির অভিযোগে গ্রেফতার যুবক, বন্ধুর আগ্নেয়াস্ত্র দেখাতে গিয়ে দুর্ঘটনা ?

আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। বিভিন্ন জায়গায় চলছে কর্মী সম্মেলন। শনিবার অশোকনগরের বাঁশপুল গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের নেতা-কর্মীদের নিয়ে এমনই এক সম্মেলনের আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানেই দলীয় নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। 

এদিকে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতাদের আচরণ দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, উদ্ধত হলে হবে না, আচরণ দেখা হবে। ভদ্র হতে হবে। মানুষের প্রতি আনুগত্য থাকতে হবে, সৎ, নিষ্ঠাবান হতে হবে। কিছুটা ত্যাগ করতে হবে।

এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ ছাড়েনি বিজেপি। অশোকনগরের বিজেপি নেতা নীলরতন মিত্র বলেন, উনি যেগুলো বলছেন আগে তা নিজে করে দেখান।

সব মিলিয়ে শাসক বিধায়কের অনুশাসন-বার্তা ঘিরে সরগরম রাজনীতি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget