এক্সপ্লোর

North 24 Paraganas: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় নিমতায় গাড়িতে হামলা, গ্রেফতার ২

North 24 Paraganas News: ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিমতা থানার পুলিশ। পরবর্তী সময় উত্তরপত্র কোনওরকমে বার করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নিমতা থানার পুলিশ।

জয়ন্ত পাল ও সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাধ্যমিকের উত্তরপত্র (Madhyamik Examination Answer Sheets) নিয়ে যাওয়ার সময় নিমতায় (Nimta) গাড়িতে হামলা। নিমতার মাঝেরহাটিতে পুলিশকে মারধর করে গাড়ির চাবি নিয়ে পালায় দুষ্কৃতীরা।

ঠিক কী ঘটনা ঘটে?

মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া সময় সেই গাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। পুলিশকে মারধর করে মোবাইল ছিনতাই করে, পুলিশের গাড়ির চাবি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল নিমতার মাঝেরহাটি। বাইকের সঙ্গে ধাক্কা মেরে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। মোবাইল ফোন ছিনতাইয়েরও অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। উদ্ধার করা হয়েছে গাড়ির চাবি, মোবাইল ফোন।

বৃহস্পতিবার দুপুরে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে একটি গাড়ি নিমতা মাঝেরহাটি অঞ্চল দিয়ে যাচ্ছিল। সেই সময় কয়েকজন বাইক আরোহীর সঙ্গে ওই গাড়িটির ধাক্কা লাগে। এরপরে বাইক আরোহীরা মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়ির নিরাপত্তায় থাকা পুলিশকর্মীকে মারধর করে বলে অভিযোগ। এমনকী গাড়ি চালককেও মারধোর করা হয় বলে অভিযোগ। এখানেই থেমে না থেকে ওই বাইক আরোহী দুষ্কৃতীরা পুলিশকর্মীর মোবাইল ও ওই গাড়ির চাবি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিমতা থানার পুলিশ। পরবর্তী সময় উত্তরপত্র কোনওরকমে বার করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নিমতা থানার পুলিশ। ঘটনায় দু'জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাড়ির চাবি ও কনস্টেবলের খোওয়া যাওয়া মোবাইল ফোনও।

আরও পড়ুন: West Bengal Budget: সুদ-পেনাল্টি থেকে মুক্ত হোটেল ব্যবসায়ীরা, গাড়িতেও করছাড়, দলিলে স্ট্যাম্প ডিউটি বেঁধে দিল রাজ্য

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনা

অন্যদিকে, পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন পরীক্ষার্থীরা। মোটর বাইকে পড়ুয়াদের ধাক্কা বাসের। ঘটনায় গুরুতর জখম তিন মাধ্যমিক পরীক্ষার্থী। তিন জনই জামশেদপুরের হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাঁশ বহাল এলাকায় ঘটে একটি দুর্ঘটনা। আহতদের বাড়ি বলরামপুর ডাভা গ্রামে। বলরামপুরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া সময় মোটর বাইকে ধাক্কা মারে বাস। ওই বাইকেই ছিল তিন পরীক্ষার্থী। খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে যান বলরামপুরের পাঁচটি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষক বিশ্বরূপ হালদার। পরীক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget