এক্সপ্লোর

West Bengal Budget: সুদ-পেনাল্টি থেকে মুক্ত হোটেল ব্যবসায়ীরা, গাড়িতেও করছাড়, দলিলে স্ট্যাম্প ডিউটি বেঁধে দিল রাজ্য

WB Tax Deduction: বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের আগে কার্যতই কল্পতরু রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি থেকে বিপুল কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, করছাড়েরও ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আওতায় গাড়ির উপর বসানো করে ছাড় দেওয়া হয়েছে যেমন, তেমনই হোটেল, রেস্তরাঁ মালিকদের লাক্সারি ট্যাক্সের আনুষঙ্গিক দায় থেকেও মুক্তি দেওয়া হয়েছে। স্ট্যাম্প ডিউটির মাত্রাও বেঁধে দেওয়া হয়েছে। (West Bengal Budget)

রাজ্যের বাজেটে বিপুল করছাড়, ব্যবসায়ী, সাধারণ মানুষকে নিস্তার

বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, মোটরযান আইনের আওতায়, কর আদায়কে আরও সংহত করতে নথিভুক্ত অর্থাৎ রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে ‘লাইফ টাইম ট্যাক্স’ এবং ছোট যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে কর চালু করার প্রস্তাব দিচ্ছে রাজ্য। (WB Tax Deduction)

বহু দিন ধরে চালু, বিতর্কিত লাক্সারি ট্যাক্সের আনুষঙ্গিক দায় থেকে হোটেল এবং রেস্তরাঁ মালিকদের মুক্তি দিতে পদক্ষেপ করেছে রাজ্য। এর জন্য Settlement of Dispute (SOD) প্রকল্প চালুর প্রস্তাব দিয়েছে রাজ্য। এর আওতায় শুধুমাত্র বকেয়া কর আদা করা হবে হোটেল এবং রেস্তরাঁ মালিকদের কাছ থেকে। করের উপর যে জরিমানা বা পেনাল্টি এবং সুদ থাকে, তাতে সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: West Bengal Budget: ‘গঙ্গাসাগর সেতু’, ‘শিল্পসেতু’, বিমানবন্দর পর্যন্ত নয়া উড়ালপুল, বাজেটে পথশ্রী-৩

রাজ্য জানিয়েছে, এর ফলে অতিরিক্ত রাজস্ব আদায় ছাড়াও প্রায় ৫০০০ হোটেল এবং রেস্তরাঁ মালিকদের ব্যবসা করতে সুবিধা হবে। তাঁদের ব্যালান্স শিটও আনুষাঙ্গিক দায়মুক্ত হবে। 'ইজ অফ ডুয়িং বিজনেসে'র আওতায় এই করছাড় দেওয়া হয়েছে হোটেল এবং রেস্তরাঁ ব্যবসায়ীদের, যাতে দায়মুক্ত হয়ে ব্যবসা করতে পারেন তাঁরা। বাজেট পেশ করার সময় একথাই জানান চন্দ্রিমা।

স্ট্যাম্প ডিউটি বেঁধে দিল রাজ্য সরকার, বৃহস্পতিবার ঘোষণা হল বাজেটে

বাজেটে আরও বলা হয়েছে, বর্তমান আইন অনুযায়ী, পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এই ধরনের দলিলের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত এদিন বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন। বিরোধী দল বিজেপি যদিও রাজ্যের এই বাজেটকে 'সান্তাক্লজ' বলে কটাক্ষ করেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget