এক্সপ্লোর

Panihati: পুকুর সংস্কারের নামে অপরিকল্পিত কাজের অভিযোগ, বিক্ষোভের আঁচ বাড়ছে পানিহাটির বাসিন্দাদের

Panihati News: রাজ্যে পালাবদলের পর একে একে মুখ খুলছেন সাধারণ মানুষ। একই ছবি ধরা পড়ল পানিহাটি পুর এলাকার ৩২ নম্বর ওয়ার্ডে। সংস্কারের নামে ক্ষতি!

উত্তর ২৪ পরগনা: পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে পুকুর সংস্কারের নামে অপরিকল্পিত কাজের অভিযোগ উঠল। পাশাপাশি এলাকার পার্কে অসামাজিক কাজেরও অভিযোগ। ঘোলা থানায় ডেপুটেশন জমা দিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। পুরসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন ভাইস চেয়ারম্যান। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জলে ভাসছে মদের বোতল! আশেপাশে জমে রয়েছে আবর্জনার স্তূপ! এই ছবি পানিহাটি পুরসভা ৩২ নম্বর ওয়ার্ডের। অভিযোগ, এখানকার জলাশয়ের সংস্কারের নামে আরও ক্ষতি করেছে পুর-কর্তৃপক্ষ। পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুফান চক্রবর্তী বলছেন, জলাশয়টা ছিল আমাদের সম্পদ। হঠাৎ সংস্কারের নামে পুরো জলটা খালি করে দিল। অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে। ৪ তলা সমান একটা GCB মেশিন এই নরম পাড়ের ওপর দিয়ে চালিয়ে গোটা অঞ্চলে ধস নামিয়ে দিয়েছে।'

জেসিবির চাপে এভাবেই আড়াআড়ি ফাটল ধরেছে রাস্তায়! পুকুরের গার্ডওয়ালে গা লাগোয়া রাস্তার একাংশ ভেঙে বসে গেছে! সেই বাসিন্দা আরও বলছেন, '৩০ বছরের মোটা মোটা গাছ কেটেছে অত্যন্ত অন্যায়ভাবে। ঘাটের ৪খানা সিঁড়ি ভেঙে দিয়েছে। গোটা পুকুরটাকে বদ্ধ জলাশয়ে পরিণত করেছে।'



সংস্কারের কাজে যে গলদ ছিল, মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানও। পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্য়ান সুভাষ চক্রবর্তী বলছেন, 'যে ইঞ্জিনিয়ার কাজ করাচ্ছে তাঁর অভিজ্ঞতা থাকা উচিত ছিল। ইঞ্জিনিয়ার বলবে এই কাজ এভাবে হবে। ইঞ্জিনিয়ার দেখেনি। রাস্তায় ফাটল ধরেছে, পাড় ভেঙে গেছে। CIC মিটিং আছে ২৮-২৯ তারিখে। আমরা সেখানে বিষয়টা তুলব।'

এখানেই শেষ নয়। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুকুর-লাগোয়া পার্কে সন্ধে হলেই শুরু হয় অসামাজিক কাজকর্ম। দিনের পর দিন চুপ থাকলেও, রাজ্যে সরকার বদলাতেই এবার গর্জে উঠেছেন বাসিন্দারা রবিবার, ঘোলা থানায় জমা দিয়েছেন ডেপুটেশন। ৩২ নম্বর ওয়ার্ডের আরও এক বাসিন্দা দেবযানী দাস বলছেন, 'এখানে দিনরাত অসামাজিক কাজ চলছে। সন্ধে হলেই মদ-আড্ডা নিয়ে বসে পড়ে। পুলিশকে আজকে আমরা জানিয়েছি এই বিষয়টা। পুলিশ বলেছে স্টেপ নেবে।'  রাজ্যে পালাবদলের পর একে একে মুখ খুলছেন সাধারণ মানুষ। একই ছবি ধরা পড়ল পানিহাটি পুর এলাকার ৩২ নম্বর ওয়ার্ডে। সংস্কারের নামে ক্ষতি! 

পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবার নির্বাচনে জিতেছেন বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে বিশাল ব্যবধানে হারিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Advertisement

ভিডিও

Arjun Singh: 'CPM ভাবছে আমরা ওদের অত্যাচারকে ভুলে গেছি', বললেন অর্জুন সিংহ | ABP Ananda Live
BJP News :প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের
PM Narendra Modi:
Chok Bhanga 6ta: ধর্মতলায় নিট-বিক্ষোভে অশান্তির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ
CJP Protest: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার ১৪; ধৃত ১৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget