এক্সপ্লোর

North 24 Pargana: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা, আহত ২

North 24 Pargana: আক্রান্ত তৃণমূল কর্মী বাবুসোনা মণ্ডলের অভিযোগ, ১১ জন আইএসএফ কর্মী মিলে বাঁশের লাঠি নিয়ে তাঁকে মারধর করে আইএসএফ কর্মী প্রতিবন্ধী ঝন্টু মন্ডলের লোকজন।

সমীরণ পাল, দেগঙ্গা: আইএসএফ-তৃণমূল (ISF-TMC Clash) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার (Deganga) বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়াজপুর এলাকা। এই ঘটনায় বোবা প্রতিবন্ধী আই এস এফ কর্মীকে মারধর কর হয় বলে অভিযোগ। পাশাপাশি এক তৃণমূল কর্মীকে আই এস এফ এর (ISF Worker) কর্মীরা বাঁশের লাঠি নিয়ে মারধর করেছে। ঘটনায় দুই পক্ষের দুজন আহত হয়।

আক্রান্ত তৃণমূল কর্মী বাবুসোনা মণ্ডলের অভিযোগ, ১১ জন আইএসএফ কর্মী মিলে বাঁশের লাঠি নিয়ে তাঁকে  মারধর করে আইএসএফ  কর্মী প্রতিবন্ধী ঝন্টু মন্ডলের লোকজন। এদিকে আইএসএফ (ISF Worker) কর্মী ঝন্টু মন্ডল কথা বলতে পারেন না। তাঁদের পরিবারের অভিযোগ আইএসএফকে সমর্থন করি এই আক্রোশ ছিল। এদিন সকালে মির্জানগর বাজারে একটি আলুর দোকানে ঝন্টু মন্ডলকে মারধর করে তৃণমূলের কর্মীরা। এরপর সমস্যা  সমাধানের নামে সন্ধেবেলা আইএসএফ কর্মীর বাড়িতে গিয়ে মারধর করে মির্জানগর এলাকার  তৃণমূল কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।  

দেগঙ্গা থানার পুলিশ  এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তরুণ কান্তি ঘোষ বলেন তৃণমূল যেভাবে অত্যাচার করেছে এরপর সাধারণ মানুষ তৃণমূলের নেতাকর্মীদের রাস্তায় ফেলে কুকুরের মত করে মারবে। বিজেপির পক্ষ থেকে ধিক্কার জানানো হয়। ঘটনার পর পুলিশ পিকেট বসানো হয় এলাকায়। দেগঙ্গা থানায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে বাজারে মাল সরবরাহ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোল। এর মধ্যে কোনও রাজনীতি নেই। 

বিধানসভায় গেলেন সিদ্দিকি

জেল থেকে মুক্তির পর, বিধানসভায় (West Bengal Assembly) পা রাখলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ৪২ দিন জেলে কাটিয়ে, ভাঙা গাড়িতে চেপে এদিন বিধানসভায় এলেন ভাঙড়ের বিধায়ক। বাজেট অধিবেশনের সময় জেলেই কাটাতে হয়েছে নৌশাদকে। তবুও আন্দোলনের পথ থেকে সরছেন না বলে ফের একবার হুঁশিয়ারি দিলেন আইএসএফ বিধায়ক। 

লড়াই জারি থাকবে, জেল থেকে ছাড়া পেয়ে বললেন নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন পর জেল থেকে বাড়ি ফিরেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। জেল চত্বরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা। নৌশাদের সঙ্গে দেখা করতে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget