এক্সপ্লোর

North 24 Pargana Drunk Man Attack: মত্ত যুবকের অতর্কিতে হামলা! এলোপাথাড়ি কোপে গুরুতর আহত ৩ যুবক

স্থানীয় সূত্রে খবর, পাড়ার মধ্যে গল্প করছিলেন তিন বন্ধু। অভিযোগ, আচমকাই সেখানে মত্ত অবস্থায় হাজির হয় অভিযুক্ত। প্রথমে চ্যালাকাঠ দিয়ে ২ যুবককে পেটায়, এরপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় বলে অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শ্যামনগরে (Shyamnagar) নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে তিনজনকে কোপানোর (Stabbing) অভিযোগ উঠল। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শ্যামনগরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, পাড়ার মধ্যে গল্প করছিলেন তিন বন্ধু। অভিযোগ, আচমকাই সেখানে মত্ত অবস্থায় হাজির হয় অভিযুক্ত। প্রথমে চ্যালাকাঠ দিয়ে ২ যুবককে পেটায়, এরপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় বলে অভিযোগ। বাধা দেওয়ায় আক্রান্ত হন তৃতীয় যুবকও। রাতে জগদ্দল থানায় (Jagaddal Police Station) অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত। পুরনো শত্রুতা না কি, অন্য কোনও কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। 

অন্য়দিকে ফের অমানবিক পুলিশ। এবার কাঠগড়ায় মহেশতলা থানা (Maheshtala Police Station)। কালীপুজোর (Kalipuja 2021) দিন রাস্তায় বাইক রাখার প্রতিবাদ করায় পুলিশের (Police) সঙ্গে বচসা। তার জেরে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় তৃণমূল নেতার ভাইকে মারধরের অভিযোগ উঠল এসআইয়ের বিরুদ্ধে। কবজি, পাঁজর-সহ চার জায়গায় ভেঙেছে হাড়, দাবি আক্রান্তের পরিবারের। 

ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন। আক্রান্তের পরিবারের দাবি, রাস্তা আটকে দাঁড় করানো ছিল মহেশতলা থানার (Maheshtala Police Station)। এসআই আবুল মারজানের বাইক। এর প্রতিবাদ করেন মহেশতলা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই সুমন্ত। অভিযোগ, তার জেরে এসআই সুমন্তকে চড় মারেন। এরপর দু’ পক্ষের হাতাহাতি শুরু হলে, প্রতিবাদীকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 

পরিবারের দাবি, সরকারি কাজে বাধা, উর্দিধারী পুলিশকে নিগ্রহের অভিযোগ-সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলেও আক্রান্তের শারীরিক অবস্থা বিচার করে তাঁকে জামিন দেয় আলিপুর আদালত। বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল নেতার ভাই। আজ তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এই ঘটনায় অভিযুক্ত এসআই ও আইসি-র অপসারণের দাবিতে এদিন মহেশতলা থানার সামনে স্থানীয় তৃণমূল বিধায়ক দুলাল দাসের নেতৃত্বে প্রতিবাদ সভা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget