এক্সপ্লোর

North 24 Pargana News: বৃদ্ধার নলিকাটা দেহ উদ্ধারের পরই বোমাবাজি, দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্ক এলাকায়

রবিবার রাতেই ঘর থেকে উদ্ধার হয়েছিল একাকী বৃদ্ধার নলিকাটা দেহ। নৃশংস এই হত্যাকাণ্ডের কিনারা এখনও হয়নি। তার রেশ কাটতে না কাটতে সেই উত্তর ২৪ পরগনার ইছাপুরে লোকালয়ের মধ্যে হল বোমাবাজি!

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বোমাবাজির  (Bombing) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ইছাপুরে। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

রবিবার রাতেই ঘর থেকে উদ্ধার হয়েছিল একাকী বৃদ্ধার নলিকাটা দেহ। নৃশংস এই হত্যাকাণ্ডের কিনারা এখনও হয়নি। তার রেশ কাটতে না কাটতে সেই উত্তর ২৪ পরগনার ইছাপুরে লোকালয়ের মধ্যে হল বোমাবাজি।

অব্যাহত দুষ্কৃতী দৌরাত্ম্য। মাঠের মধ্যে পড়ে রয়েছে বোমার টুকরো। উদ্ধার হয়েছে আরও কয়েকটি বোমা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিধানপল্লি খালপাড় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বাইরে বেরিয়ে কয়েকজন দেখতে পান মাঠের মধ্যে বোমার টুকরো পড়ে রয়েছে। এলাকাবাসীদের দাবি, বিভিন্ন সময়ে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে এলাকাকে অশান্ত করে।

বোমাবাজির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নোয়াপাড়া ও জগদ্দল থানার পুলিশ। তারাই কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মাঠের মধ্যে ২টি বোমা ছুড়ে পালিয়েছে দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 

আরও পড়ুন: calcutta Medical College Agitation : করোনাকালে চাকরি পাওয়া চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই, বিক্ষোভে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ

উল্লেখ্য, গতকাল গরফা থানায় এক গৃহকর্ত্রীর দেহ উদ্ধার হয়। প্রথমে গৃহকর্তা। এরপর সাড়ে তিনমাসের ব্যবধানে একই বাড়ি থেকে উদ্ধার গৃহকর্ত্রীর (House wife) পচাগলা দেহ। গড়ফা থানার কেপি রায় রোডের বাড়ি থেকে গতবছরের নভেম্বরে গৃহকর্তা সংগ্রাম দে-র কঙ্কালসার দেহ উদ্ধার হয়। এবার উদ্ধার হল সংগ্রাম দে স্ত্রী অরুণার পচাগলা দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের (Kolkata Police) অনুমান, দিনদুয়েক আগে মহিলার মৃত্যু (Dead) হয়।

পুলিশের দাবি, বাবা-মার মৃত্যুর ব্যাপারে কাউকে কিছু জানাননি ছেলে কৌশিক দে। বাবার মৃতদেহ তিনমাস আগলে বসেছিলেন বলে পুলিশের দাবি । সেইসময় মানসিক বিকারগ্রস্ত কৌশিকের চিকিত্সা করানো হয় । এবার মায়ের দেহও আগলে বসেছিলেন ছেলে । কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে গরফা থানার পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget