এক্সপ্লোর

North 24 Pargana Municipal Elections : বসিরহাট ও হরিণঘাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী

WB Municipal Elections : দিকে দিকে ইভিএম ভাঙচুর, ভোটে কারচুপির অভিযোগ

সত্যজিৎ বৈদ্য, ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগণা: কোথাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইভিএম। কোথাও লন্ডভন্ড অবস্থা ভোটযন্ত্রের। বারাসাত থেকে বসিরহাট কিংবা রাজপুর-সোনারপুর থেকে ভাটপাড়া কিংবা হরিণঘাটা থেকে রঘুনাথগঞ্জ। গণতন্ত্রের উৎসবে এই ছবি দেখা গেল ৬ পুর এলাকায়। ভোট শুরুর দু’ঘণ্টার মধ্যেই চার জেলার ৬ পুর এলাকায় ভাঙচুর হল ৯টি ইভিএম। গ্রেফতার করা হল ২ বিজেপি প্রার্থীকে। 

ভোটের সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড। বিদ্যানিধি স্কুল, সারদা বিদ্যাপীঠ ও  হরকালী বিদ্যাপীঠের বুথে
ইভিএম আছড়ে মেরে ভেঙে দেওয়া হয়। বারাসাতের চন্দনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ইভিএম ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিজেপি প্রার্থীর সঙ্গে কার্যত হাতাহাতি বেধে যায় তৃণমূল কর্মীদের। বিজেপি প্রার্থীকে আটক করে পুলিশ। তাঁর সোজাসাপ্টা কথা , ' তৃণমূল ফলস ভোট দিচ্ছে তাই ভেঙে দিয়েছি ইভিএম '  

আরও পড়ুন - 

খবর করতে গিয়ে প্রহৃত, উত্তর দমদমে রক্তাক্ত এবিপি আনন্দের দুই প্রতিনিধি

বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডের দুটি বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুজয় চন্দ্রকে। একই ছবি ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডেও। শ্রীগান্ধী বিদ্যাপীঠে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। পাশের জেলা নদিয়ার হরিণঘাটার ২ নম্বর ওয়ার্ডেও ভাঙচুর হয়েছে ইভিএম।  গ্রেফতার করা হয় ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুরেশ শিকদারকে।  

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবার নজর উত্তর ২৪ পরগনায়। বারাসাত, ব্যারাকপুর, ভাটপাড়া খড়দা, কামারহাটি, বনগাঁ-সহ মোট ২৫টি পুরসভায় ভোট। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মোট ৬৪৬টি ওয়ার্ডের মধ্যে ৬২৯ টিতে ভোটগ্রহণ রবিবার। নির্ধারিত হবে ২ হাজার ৩০৪ প্রার্থীর ভাগ।
মোট ৪ হাজার ৩১টি বুথে ভোটগ্রহণ, নিরাপত্তায় ব্যারাকপুর কমিশনারেট মোতায়েন ১২ হাজার পুলিশকর্মী। রয়েছে ১৫টি করে QRT ও HRFS। বারাসাত পুলিশ জেলায় রয়েছে ৩ হাজার পুলিশ কর্মী। আর বনগাঁ পুলিশ জেলায় ৬০০ পুলিশ ভোটের নিরাপত্তার দায়িত্বে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget