এক্সপ্লোর

North 24 Parganas: প্রভাব খাটিয়ে আবাস যোজনায় ঘর পরিবারের সদস্যেদের নামে, কাঠগড়ায় দুই তৃণমূল নেতা

Awas Yojona: দাদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আর ভাই তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঝাঁ চকচকে, টাইলস বসানো বাড়ির দেওয়ালে আলো ঠিকরে পড়ে।

সমীরণ পাল, হাবড়া: প্রভাব খাটিয়ে আবাস যোজনায় (Awas Yojona) ঘর নেওয়া হয়েছে পরিবারের ৫ সদস্যের নামে। তৃণমূল কংগ্রেসের (TMC) দুই নেতার বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাবড়ায়। শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। বিরোধীদের চক্রান্তের তত্ত্ব খাড়া করে দুর্নীতি-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ: দাদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আর ভাই তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঝাঁ চকচকে, টাইলস বসানো বাড়ির দেওয়ালে আলো ঠিকরে পড়ে। বাড়ির মালিক উত্তর ২৪ পরগনার হাবড়া ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নেহাল আলি। পাশেই পাকাবাড়ি উঠেছে নেহালের ভাই পৃথিবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কামাল হোসেনের। এই রকম বাড়িতে যাঁদের বাস, আবাস যোজনার ঘর নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধেই।

একটি বা দুটি বাড়ি নয়, অভিযোগ, নেহাল আলি ও তাঁর ভাই কামাল হোসেন প্রভাব খাটিয়ে তাঁদের স্ত্রী, বাবা, ভাই, ভাইপো-সহ ৫ জনের নামে আবাস যোজনায় ঘর নিয়েছেন। আর তালিকা থেকে বাদ পড়েছেন আসল দাবিদাররা। এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র বলেন, “হাবরা এক নম্বর ব্লকের বিডিওর কাছে তৃণমূলের নেতা নেহাল আলি বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। আর এইভাবে দুর্নীতি চলতে থাকলে আগামী দিনে হাবরা এক নম্বর বিডিও অফিসের কার্যকলাপ থমকে দেবে বিজেপি। তৃণমূলের নেতা নেহাল আলির পরিবারের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইন অমান্য আন্দোলন করবে বিজেপি।’’

বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব খাড়া করে দুর্নীতি-যোগ অস্বীকার করেছে তৃণমূল। হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নেহাল আলির দাবি,তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ওই ঘরের যোগ্য দাবিদার ছিল। বিপিএল তালিকায় পরিবারের সদস্যদের নাম থাকায় ঘর পেয়েছেন। দলের একাংশ রয়েছে তারা তাকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এই ধরনের দুর্নাম করে বেড়াচ্ছে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে দলের নেতাদের পাশে দাঁড়িয়েছেন হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। যদিও তাঁর দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দাদের একাংশ।

আরও পড়ুন: Suvendu Adhikari: বুধবার শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget