এক্সপ্লোর

North 24 Parganas News: 'কম পয়সায় বিদেশি কয়েন..', প্রস্তাবে রাজি হয়ে সর্বস্বান্ত রাজ্যের বাসিন্দা !

North 24 Parganas Fraud Case: ডলার ভাঙানোর সূত্র ধরে যোগাযোগ, প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত রাজ্যের বাসিন্দা

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাওয়ার আশায় প্রতারকদের ফাঁদে রাজ্যের বাসিন্দা। ডলার ভাঙানোর সূত্র ধরেই যোগাযোগ শুরু হয়েছিল। সেটাই শেষ অবধি কাল হল ! এক লক্ষ টাকা দিয়ে সর্বস্বান্ত মালদ্বীপে কর্মরত বঙ্গসন্তানের বাবা।

মালদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে। সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল। ফ্রডস্টার আফতাব খরাদি আর রাজু বিশ্বাসের সাথে যোগাযোগ হয় এই ডলার ভাঙানোর সূত্র ধরেই। তারা আকবরকে বলে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবে। এমন এক পরিকল্পনা মাফিক আজ তারা কাঁচরাপাড়াতে দেখা করে।

এক লক্ষ টাকার বিনিময়ে ৫৫৭ টি কয়েন ও একটি ১০০ সৌদি রিয়াল আকবরের হাতে তুলে দেয়। কিন্তু কয়েন হাতে নিয়ে আকবর বুঝতে পারে সব কয়েন নয় বরং সেগুলি ছোট ছোট সাইজের টিনের চাকতি !! কিন্তু ততক্ষণে চম্পট দেয় প্রতারকরা। আকবর ছুটে যায় বিজপুর থানায়। বিজপুর থানাতে অভিযোগ দায়ের হওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় দুজন আসামিকে।

আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ আটচল্লিশ হাজার পাঁচশ টাকা, দুটি মোবাইল ফোন, বেশ কিছু জাল নথিপত্র, টিনের কয়েন তৈরি করার সরঞ্জামাদি। আসামিদের মধ্যে আফতাব খরাদির বাড়ি বাংলাদেশে। আগামীকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে আরো কে কে জড়িত আছে তার তদন্ত চলছে।

বাইশ সালে জাল নোটের ঘটনা প্রকাশ্যে এসেছিল বীরভূম জেলায়। শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্যামবাটি বাজার এলাকার রাস্তার পাশে জেরক্স দোকান থেকে কালার প্রিন্টার ও কিছু টাকার জাল নোট উদ্ধার করেছিল সিআইডির আধিকারিকরা, এমনটাই দাবি এলাকাবাসীদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। 

আরও পড়ুন, বর্ষবরণের রাতে আইনজীবীর উপর চলল 'গুলি', পুলিশ পৌঁছতেই উধাও 'মাটি মাফিয়ারা' !

জানা গিয়েছিল, নাম প্রদীপ খাঁ দীর্ঘদিন ধরেই জেরক্স ও লটারির দোকান চালাতেন। হঠাৎ করে সিআইডি-র কয়েকজন আধিকারিক এসে কালার জেরক্স মেশিন ও জাল নোট উদ্ধার করে নিয়ে গিয়েছিল। তারপরই জেরক্স দোকানে তালা লাগিয়ে চলে গিয়েছিল ওই আধিকারিকরা। পাশের একটি দোকানের বক্তব্য সিআইডি পরিচয় দিয়ে কিছু জন এসেছিল একটি কালার প্রিন্টার ও জাল নোট উদ্ধার করে নিয়ে গিয়েছিল তাঁরা।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget