এক্সপ্লোর

Nadia News: বর্ষবরণের রাতে আইনজীবীর উপর চলল 'গুলি', পুলিশ পৌঁছতেই উধাও 'মাটি মাফিয়ারা' !

Nadia Shootout Case Advocate Attacked: আইনজীবীর ওপর গুলি চালিয়ে 'খুন' করার চক্রান্তের অভিযোগ কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত পানিনালা এলাকায়..

প্রদ্যোৎ সরকার, নদিয়া : বাংলাদেশ ইস্যু নয়, প্রেক্ষাপট ভিন্ন হলেও এবার আইনজীবীর উপর হামলা এপারেও ! আইনজীবীর উপর গুলি চালিয়ে 'খুন' করার চক্রান্ত চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোতয়ালী থানার পুলিশ। বছরের শেষদিনেই দিনে দুপুরে অস্ত্র-সহকারে এক আইনজীবীর ওপর গুলি চালিয়ে 'খুন' করার চক্রান্তের  ঘটনা ঘটেছে  কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত পানিনালা এলাকায়। ঘটনাস্থল থেকেই পুলিশ অস্ত্র-সহ বিজয় ঘোষকে গ্রেফতার করেছে। অন্য অপরাধী বিশ্বজিৎ ঘোষ মঙ্গল ঘোষ সহ অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা পলাতক। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য এদিন পেশায় আইনজীবী সুমন ঘোষ, তাঁর বাবা এবং এলাকার অভিভাবক-সম ব্যক্তিদের নিয়ে নিজের জমির মাপ জোপের কাজ করছিল। অভিযোগ ,এই দুষ্কৃতীদল অস্ত্র এবং এক ব্যাগ বোম নিয়ে ঘটনাস্থলে আসে। কিছু বুঝে ওঠার আগেই কার্যত গায়ের জোরে জমি দখলের চেষ্টা করে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে  করে উক্ত আইনজীবী এবং তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় হতচকিত হয়ে, উপস্থিত অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় কোনওক্রমে পালিয়ে বাঁচে তাঁরা। পুলিশ ঘটনা জানতে পেরে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে আসে।বাকিরা পালিয়ে গেলেও বিজয় ঘোষকে ধরে ফেলে এবং তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কোথায় গেল বোমা ? আইনজীবী সূত্রে জানা গিয়েছে, দু-তিন রাউন্ডগুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এদিনই ঘটনার বিবরণ দিয়ে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগে দায়ের করেছে আক্রান্ত আইনজীবী।

আরও পড়ুন, খাওয়া হল না পিকনিক, বর্ষবরণের রাতে উত্তরপাড়ার TMC কর্মীকে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা !

তেইশ সালে মাটি মাফিয়াদের দৌরাত্ম দেখা গিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলায়। সকালে ছিল চাষের জমি, এদিকে রাত পেরোতেই দেখা গেল সেখানে থেকে সাফ হয়ে গিয়েছে মাটি। ঘটনাটি ঘটেছিল বারাসত ২ নম্বর ব্লকের বীরপুর এলাকায়। বীরপুর এলাকায় রাতের অন্ধকারে চাষের জমি থেকে দিনের পর দিন মাটি চুরি করা হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এভাবে মাটি চুরি করছে মাটি মাফিয়ারা। তা নিয়ে প্রতিবাদ জানালেও কোনও কাজ হয়নি। উল্টে মাটি মাফিয়ারা কৃষকদের হুমকি দেয় বলে অভিযোগ।এই ঘটনাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। মাটি মাফিয়াদের সঙ্গে বচসা শুরু হয়েছিল কৃষকদের। বচসা থেকেই শুরু হয়েছিল মারপিট। যাঁরা মাটি কাটছিলেন তাঁদের উপর চড়াও হয়েছিলেন কৃষকরা। এরপরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বীরপুর সবজি বাজার এলাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget