এক্সপ্লোর

Bomb Blast: মিনাখাঁ বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মৃতার মামা, ধৃত তৃণমূল কর্মী

Minakhan Bomb Blast: সাঁইথিয়া, কেশপুরের পর মিনাখাঁয় বিস্ফোরণ, মৃত্যু ৯ বছরের বালিকার। স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেফতার বাড়িমালিক।

উত্তর ২৪ পরগনা: সাঁইথিয়া, কেশপুরের পর মিনাখাঁয় বিস্ফোরণ, মৃত্যু ৯ বছরের বালিকার। স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেফতার বাড়িমালিক। গ্রেফতার বিস্ফোরণে (Explosion) মৃত নাবালিকার মামা। ধৃত বাড়ি মালিক আবুল হোসেন গায়েন তৃণমূল কর্মী (TMC Leader)। এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্য বোমা মজুত, অভিযোগ স্থানীয়দের। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, জানাল পুলিশ। এর আগেও ওই তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, দাবি স্থানীয়দের। ‘ধৃত আবুল হোসেন গায়েন চাপালির তৃণমূল অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ’, দাবি তৃণমূলেরই উপপ্রধান আব্দুল হামিদের। ধৃতের সঙ্গে যোগ থাকার অভিযোগ অস্বীকার তৃণমূল অঞ্চল সভাপতির।

উত্তর ২৪ পরগনার মিনাঁখায় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় মৃতের মামাকেই গ্রেফতার করল পুলিশ। ধৃত আবুল হোসেন গায়েন তৃণমূল কর্মী। তার বাড়িতে বেড়াতে এসেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৯ বছরের ভাগ্নির। স্থানীয়দের দাবি, মাছের ভেড়ির ব্যবসায় যুক্ত তৃণমূল কর্মী আবুল হোসেন। এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্য তার বাড়িতেই বোমা মজুত করা থাকত। এর আগেও ওই তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বাড়ির দোতলায় মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মিনাখাঁ থানার পুলিশ। গতকাল রাতে এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বাড়ি মালিককে। এখনও ফেরার ধৃতের দুই ভাই। ধৃত আবুল হোসেন গায়েন চাপালির তৃণমূল অঞ্চল সভাপতি আজিজুল গাজির ঘনিষ্ঠ বলে দাবি তৃণমূলেরই উপপ্রধান আব্দুল হামিদের। যদিও ধৃতের সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতির। কখনও কাঁকিনাড়া, কখনও সোনারপুর, কখনও সাঁইথিয়া, এবার মিনাখাঁ। কোথাও বোমাবাজি, আবার কোথাও বোমা ফেটে জখম-মৃত্যু। পঞ্চায়েত ভোটের আগে এবার বোমা-রাজনীতির বলি নাবালকরাও। 

 আরও পড়ুন, 'বোমা-অস্ত্র এখন কুটির শিল্প', রাজ্যেকে খোঁচা দিলীপের

এর আগে ১৪ নভেম্বর গত সোমবার, সাঁইথিয়ায় গ্রাম দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হয় ১৪ বছরের কিশোর। ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। এর তিনদিন আগে, ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget