এক্সপ্লোর

North 24 Parganas: সিপিএমের প্রাক্তন বিধায়কের নামে হকার্স মার্কেটের উদ্বোধন তৃণমূলের, শুরু তরজা

Naihati Hawkers Market: তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভার উদ্যোগে সম্প্রতি গড়ে উঠেছে এই হকার্স মার্কেট।

সমীরণ পাল, নৈহাটি: নৈহাটিতে (Naihati) সদ্য উদ্বোধন হওয়া হকার্স মার্কেটের নামকরণ নিয়ে শুরু হল রাজনীতি। সম্প্রতি সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়ক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল বসুর নামে হকার্স মার্কেটের উদ্বোধন করে তৃণমূল পরিচালিত পুরসভা। পঞ্চায়েত ভোটের আগে একে সস্তার রাজনীতি বলছে সিপিএম। অন্যদিকে, সিপিএম-তৃণমূল সেটিংয়ের অভিযোগ করেছে বিজেপি (BJP)। তৃণমূল যদিও একে গুরুত্ব দিতে নারাজ।

নামকরণ নিয়ে শুরু তরজা: তৃণমূল (TMC) পরিচালিত উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভার উদ্যোগে সম্প্রতি গড়ে উঠেছে এই হকার্স মার্কেট। পুর কর্তৃপক্ষের দাবি, স্টেশন লাগোয়া অরবিন্দ রোডকে হকার্স মুক্ত করে যান চলাচলের উপযুক্ত করে তুলতেই এই প্রয়াস নেওয়া হয়েছে। ইতিমধ্যে অরবিন্দ রোডে থাকা ১৬৭ জন হকারকে পুনর্বাসনও দেওয়া হয়েছে এই মার্কেটে।কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এর নামকরণ নিয়ে। নৈহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক গোপাল বসুর নামে এই হকার্স মার্কেটের নামকরণ করেছে তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম বিধায়কের পরিবারের সদস্যরা। কিন্তু এই প্রেক্ষাপটে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের আগে সস্তার রাজনীতি করার অভিযোগ তুলেছে সিপিএম।

বাম শিবিরের দাবি, যোগ্য পুনর্বাসন দেওয়া হয়নি। ফলে মাথায় হাত পড়েছে হকারদের একটা বড় অংশের। অভিযোগ, সিপিএম যাতে এ নিয়ে রাস্তায় নামতে না পারে, তার জন্যই কৌশলে হকার্স মার্কেটের নাম প্রাক্তন সিপিএমের বিধায়কের নামে দেওয়া হয়েছে। সিপিএম নেতা মলয় ভট্টাচার্যর দাবি, “সস্তার রাজনীতি করছে। দলের সঙ্গে কোনও আলোচনা করেনি। হকারদের মাথায় হাত। চাওয়ালাকে দোতলায় দোকান দিয়েছে। কে যাবে ওখানে, ভেবেছে আমরা প্রতিবাদ করতে পারব না।’’

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। তিনি বলেন, “দলকে জানাতে যাবে কেন? বিধায়ক যখন নির্বাচিত হন তিনি দলের নন, সবার। আর ওনার পরিবারের সম্মতি নিয়েই করা হয়েছে। আমাদের উদ্দেশ্য অরবিন্দ রোডকে দখলমুক্ত করা। ১৬৭ জনকে পুনর্বাসন দেওয়া হয়েছে। চা ওয়ালা, ঠেলা ওয়ালা, খৈনি ওয়ালা, আমরা কাউকে বাদ দিইনি।’’ প্রাক্তন সিপিএম বিধায়কের নামে হকার্স মার্কেটের নামকরণ নিয়ে যখন সিপিএম ও তৃণমূল তরজায় জড়িয়েছে, তখন সেটিং-তত্ত্বকে সামনে এনে খোঁচা দিয়েছে বিজেপি। সম্প্রতি নৈহাটির ঠাকুরপাড়া রোডে এই হকার্স মার্কেটের উদ্বোধন হয়। কিন্তু শুরু থেকেই মার্কেটের নামকরণ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুন: Recruitment Scam: প্রতারণা করার জন্য ফেক ওয়েবসাইটও তৈরি করেছিলেন কুন্তল ঘোষ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget