এক্সপ্লোর

Suvendu Adhikari:দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে RDX ব্যবহার করা হয়েছে', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

Duttapukur Incident: 'দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে RDX ব্যবহার করা হয়েছে', এবার দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে প্রশাসনিক যোগসাজশের অভিযোগও শোনা গেল তাঁর কথায়

কলকাতা: 'দত্তপুকুর বিস্ফোরণ (Duttapukur Incident) কাণ্ডে RDX ব্যবহার করা হয়েছে', এবার দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। একই সঙ্গে প্রশাসনিক যোগসাজশের অভিযোগও শোনা গেল তাঁর কথায়। বললেন, 'স্থানীয়রাই বলছেন, ব্যবসায়ী পিছু ৫০ হাজার টাকা করে তোলা নেন স্থানীয় আইসি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।' তথ্যপ্রমাণ লোপাটের আগে NIA তদন্তের নির্দেশ দেওযা হোক, সরব শুভেন্দুও।

আর যা...
এদিন বিধানসভাতেও দত্তপুকুর-কাণ্ডের আঁচ ছড়িয়ে পড়ে। সেখান থেকে ওয়াক আউট করেন পদ্মশিবিরের বিধায়করা। এগরার ঘটনার সাড়ে তিন মাসের মাথায় দত্তপুকুরে এমন বিস্ফোরণে এদিন মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা আক্রমণ শানান শুভেন্দু। বলেন, 'কী করে প্রধানমন্ত্রী হবেন, সেটাই মুখ্যমন্ত্রীর কাছে এখন অগ্রাধিকার। রাজ্যপাল সব জায়গায় যাচ্ছেন। সেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা কী?' এদিন বিস্ফোরণস্থলে যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতার। তাঁর সঙ্গে থাকছেন একাধিক বিজেপি বিধায়ক, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রও। ইতিমধ্য়েই এই ঘটনায় তীব্র আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে। বিধানসভা যে বিষয়টি নিয়ে উত্তাল হতে পারে, সে আন্দাজও ছিলই। এদিন সে প্রসঙ্গে নন্দীগ্রামের বিধায়ক বলেন, 'সরকার কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছিলাম। এগরা কাণ্ডে ১১ দিন পর এলাকায় গিয়ে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেও একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে।'

তীব্র আক্রমণ...
শুভেন্দুর বক্তব্য়, '১২ বছরের হিসেব অনেক বড়। স্রেফ গত ছ'মাসে এগরার খাদিকুল, বজবজ, মালদার কালিয়াচক, ইংরেজবাজার এবং সর্বোপরি গত কালের ঘটনায় শতাধিক গরিব মানুষ মারা গিয়েছেন। সরকার এই নিয়ে উত্তর দিতে রাজি নয়।' বিরোধী দলনেতার আরও অভিযোগ, এদিন অধ্যক্ষের কাছে দেওয়া মুলতুবি প্রস্তাবে যে শব্দ-বাক্য ব্যবহার করা হয়েছিল, সচিবালয় সেগুলিও কেটে দিয়েছে। সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে কথা এদিন জানতে চান বিজেপি বিধায়করা। প্রসঙ্গত,  রবিবার রাতেই দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে প্রথম কাউকে গ্রেফতার করা হয়। বেআইনি বাজি কারবারের অন্যতম প্রধান 'মাথা' কেরামত আলির পার্টনার সফিকুল ইসলাম এখন পুলিশের জালে। ধৃতের বাড়ি বেরুনারায়ণ পুকুরিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মৃত কেরামতের সঙ্গে পার্টনারশিপে ব্য়বসা চালাত সফিকুল। মোচপোল, কাঠুরিয়া-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিল তাদের বেআইনি বাজির কারবার। নীলগঞ্জ থেকেই সফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, মোচপোল, কাঠুরিয়া, নীলগঞ্জ জুড়ে বেআইনি বাজির সাম্রাজ্য গড়ে তুলেছিল কেরামত আলি ও তার সঙ্গীরা। অথচ তা জানতেনই না স্থানীয় তৃণমূল বিধায়ক ও পুলিশ। ভয়াবহ বিস্ফোরণের পর অবশ্য মুখ খুলতে শুরু করেছেন গ্রামবাসীরা। 

আরও পড়ুন:নাকতলার পুজোয় মন্ত্রী অরূপ, তাহলে কি দায়িত্ব হাতবদল? পাকাপাকিভাবে বিদায় পার্থর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget